Local Train | শিয়ালদহ ডিভিশনে ট্রেনযাত্রীদের জন্য সুখবর, কৃষ্ণনগর-আমঘাট লাইনে চালু নতুন ট্রেন, লালগোলা লাইনেও নতুন MEMU
Tuesday, May 12 2026, 4:56 pm

Key Highlightsনতুন তৈরি হওয়া কৃষ্ণনগর-আমঘাটা সিঙ্গল লাইনে ট্রেন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেল।
শিয়ালদহ ডিভিশনে ট্রেনযাত্রীদের জন্য সুখবর দিলো রেল কর্তৃপক্ষ। নতুন তৈরি হওয়া কৃষ্ণনগর-আমঘাটা সিঙ্গল লাইনে ট্রেন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেল। ১৩ মে ২০২৬ থেকে এই রুটে অতিরিক্ত দুই জোড়া ট্রেন চালু হবে। ৩১৮৮৭ কৃষ্ণনগর-আমঘাটা: ভোর ৫টা ২০ মিনিটে ছাড়বে। ৩১৮৮৮ আমঘাটা-কৃষ্ণনগর: ভোর ৫টা ৪৩ মিনিটে ছাড়বে। ৩১৮৮৯ কৃষ্ণনগর-আমঘাটা: রাত ১০টা ১৫ মিনিটে ছাড়বে। ৩১৮৯০ আমঘাটা-কৃষ্ণনগর: রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে। এছাড়া, ৬৩১১১ শিয়ালদহ-রানাঘাট MEMU প্যাসেঞ্জার চালু হয়েছে। একই সঙ্গে রানাঘাট-লালগোলা শাখাতেও MEMU পরিষেবার সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- লোকাল ট্রেন


