FSSAI New Rules | পান মশলার প্যাকেটে ব্যবহার করা যাবে না প্লাস্টিক-অ্যালুমিনিয়াম ফয়েল! নয়া নির্দেশিকা FSSAI-এর

Wednesday, August 12 2026, 4:40 am
FSSAI New Rules | পান মশলার প্যাকেটে ব্যবহার করা যাবে না প্লাস্টিক-অ্যালুমিনিয়াম ফয়েল! নয়া নির্দেশিকা FSSAI-এর
highlightKey Highlights

নতুন নিয়ম অনুযায়ী, পান মশলা প্যাকেটজাত করার ক্ষেত্রে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফয়েল এবং ধাতব স্তর ব্যবহার করা যাবে না।


পান মশলার প্যাকেজিং নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI-এর। নতুন নিয়ম অনুযায়ী, , পান মশলা প্যাকেটজাত করার ক্ষেত্রে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফয়েল এবং ধাতব স্তর ব্যবহার করা যাবে না। প্যাকেজিংয়ে ব্যবহার করতে হবে কাগজ, কাগজের বোর্ড, সেলুলোজ বা প্রাকৃতিক উৎস থেকে তৈরি অন্যান্য উপকরণ। উপকরণ সম্পূর্ণভাবে প্লাস্টিকমুক্ত হতে হবে। পলিথিন, পলিপ্রোপিলিন, পলিয়েস্টার, পিভিসি এবং অন্যান্য কৃত্রিম পলিমার, সহ-পলিমার বা স্তরযুক্ত উপকরণ ব্যবহার করা যাবে না। টিন বা কাচের পাত্র ব্যবহারের অনুমতিও দিয়েছে FSSAI। এই সংশোধনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও মান সংক্রান্ত প্যাকেজিং বিধি, ২০১৮-তে পরিবর্তন আনা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File