FSSAI | ভুয়ো বিজ্ঞাপনী প্রচার, ডক্টর রেড্ডিস-নেসলে-আমাজনদের নোটিস ধরালো FSSAI

Friday, October 9 2026, 4:22 am
FSSAI | ভুয়ো বিজ্ঞাপনী প্রচার, ডক্টর রেড্ডিস-নেসলে-আমাজনদের নোটিস ধরালো FSSAI
highlightKey Highlights

পণ্যের মোড়কে এই দাবিগুলো এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে ভোক্তাদের মধ্যে পণ্যটির স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে ভুল ধারণা ছড়ায়।


শরীরের জরুরি উচ্চ-প্রোটিন সরবরাহ করে, পেশির গঠন বজায় রাখে, পেশির শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে ইত্যাদি মিথ্যে বিজ্ঞাপন ব্যবহার করার অভিযোগ উঠলো ডক্টর রেড্ডিস, নেসলে, তিরুপতি ওয়েলনেস, আমাজন, ফ্লিপকার্ট, নেটমেডসের মতো সংস্থাদের বিরুদ্ধে। এই বিষয়ে সংস্থাগুলিকে কড়া নোটিস পাঠিয়ে জবাবদিহি চাইল ভারত সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর বা ‘দ্য় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়া’ (এফএসএসএআই)। খাদ্য সুরক্ষা দপ্তরের নোটিসে বলা হয়েছে, “বিধি-বহির্ভূত বিজ্ঞাপন ও বিভ্রান্তিকর দাবি, অনিরাপদ খাদ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা পচা খাদ্যপণ্য বিক্রির দায়ে এফএসএসএআই যথাক্রমে ড. রেডিস, নেসলে হেলথ সায়েন্স লিমিটেড, নেক্স ইন্টারন্যাশনাল এবং শ্রেয়াশ রিটেইল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।” নোটিসে আরও বলা হয়েছে, “এফএসএসএআই নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করতে, ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File