RG Kar Case | আরজি কর কাণ্ডের তদন্তে ফের উঠে এলো চিকিৎসক অভীক দে-র নাম, নতুন তদন্ত কমিটি গঠন করলো রাজ্য!

Tuesday, August 11 2026, 11:23 am
RG Kar Case | আরজি কর কাণ্ডের তদন্তে ফের উঠে এলো চিকিৎসক অভীক দে-র নাম, নতুন তদন্ত কমিটি গঠন করলো রাজ্য!
highlightKey Highlights

আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডের তদন্তে ফের উঠে এলো চিকিৎসক অভীক দে-র নাম।


আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডের তদন্তে ফের উঠে এলো চিকিৎসক অভীক দে-র নাম। ২০২৪ সালের সেই ঘটনার দিন তিনি আরজি করে উপস্থিত ছিলেন কি না, সেখানে তাঁর ভূমিকা কী ছিল এবং স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষায় ভর্তির ক্ষেত্রে তিনি কোনও অনৈতিক সুবিধা নিয়েছিলেন কি না—এ বার এই সব বিষয় খতিয়ে দেখতে চার সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর।রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশিকায় জানানো হয়েছে, গত ৫ অগস্ট ভিজিল্যান্স শাখার নির্দেশের ভিত্তিতেই এই তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। কমিটিতে রয়েছেন ডা. পার্থ প্রতিম প্রধান, ডা. মানস কুমার বন্দ্যোপাধ্যায়, ডা. সোমনাথ দাস এবং ডা. কৌশিক মিত্র। মূলত অভীক দে-র বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File