Bengal Govt Oath Ceremony LIVE | চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেড ময়দানের দিকে রওনা হলেন শুভেন্দু

Saturday, May 9 2026, 4:08 am
Bengal Govt Oath Ceremony LIVE | চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেড ময়দানের দিকে রওনা হলেন শুভেন্দু
highlightKey Highlights

বঙ্গে বিজেপি শাসনের পত্তন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথপ্রহণ। ব্রিটিশ আমলে পূর্ব মেদিনীপুর থেকে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী দেশপ্রাণ শাঁসমল, মাতঙ্গিনী হাজরা। সেই আন্দোলনের মাটি থেকেই শুভেন্দু অধিকারী এবার বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন। কলকাতা থেকে জেলার ভুমিপুত্রের হাতে যাচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ার।


সকাল ০৯.৩০, ৯ই মে : চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেড ময়দানের দিকে রওনা হলেন শুভেন্দু

শপথের জন্য বাকি আর হাতে গোনা সময়। চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেড ময়দানের দিকে রওনা হলেন বাংলার ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সকাল ০৮.০০, ৯ই মে : বঙ্গের মসনদে বসছেন শুভেন্দুই! শনিতে ব্রিগেডমঞ্চে শপথ পদ্ম-নেতার

দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজ, শনিবার সকাল ১১টায় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি এনডিএ-র শীর্ষ নেতৃত্বরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File