Dengue Control Work | পুজোর মাঝেও অব্যাহত ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজ! নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের

Friday, October 9 2026, 2:16 pm
Dengue Control Work | পুজোর মাঝেও অব্যাহত ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজ! নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের
highlightKey Highlights

উৎসবের মরশুমে মশাবাহিত রোগের সংক্রমণ ঠেকাতে বন্ধ থাকা জায়গাগুলিতেও বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর।


দুর্গাপুজো দোরগোড়ায়। উৎসবের মরশুমে মশাবাহিত রোগের সংক্রমণ ঠেকাতে বিশেষ নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, পুজোর ছুটির মধ্যে স্কুল, কলেজ কিংবা অফিস বন্ধ থাকলেও ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজ বন্ধ রাখা যাবে না। গত ৭ অক্টোবর এই মর্মে নির্দেশিকা জারি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব। নির্দেশিকায় সমস্ত জেলার জেলাশাসক, পুরসভা-পঞ্চায়েত, সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ-হাসপাতাল এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ভেক্টর কন্ট্রোল টিমের কাজ প্রতিদিন পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ থাকা বাড়ি, স্কুল, কলেজ ও অফিসে বিশেষ অভিযান চালিয়ে জমা জল ও মশার লার্ভার উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File