Bengal Govt Oath Ceremony LIVE | শপথ বাক্য পাঠ মন্ত্রীদের, মন্ত্রীত্ব পেলেন অশোক কীর্তনিয়া- নিশীথ প্রামাণিক-ক্ষুদিরাম টুড়ু

Key Highlightsবঙ্গে বিজেপি শাসনের পত্তন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথপ্রহণ। ব্রিটিশ আমলে পূর্ব মেদিনীপুর থেকে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী দেশপ্রাণ শাঁসমল, মাতঙ্গিনী হাজরা। সেই আন্দোলনের মাটি থেকেই শুভেন্দু অধিকারী এবার বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন। কলকাতা থেকে জেলার ভুমিপুত্রের হাতে যাচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ার।
সকাল ১১.৫৩, ৯ই মে : শপথ বাক্য পাঠ মন্ত্রীদের, মন্ত্রীত্ব পেলেন অশোক কীর্তনিয়া- নিশীথ প্রামাণিক-ক্ষুদিরাম টুড়ু
শুভেন্দুর পরই একে একে হবু মন্ত্রীরা শপথ নিচ্ছেন। শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল। তারপরই শপথ গ্রহণ অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুড়ু, নিশীথ প্রামাণিকের।
সকাল ১১.৪২, ৯ই মে : মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল
দিলীপ ঘোষের পরে শপথ বাক্য পাঠ অগ্নিমিত্রা পালের।
সকাল ১১.৩৮, ৯ই মে : মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ
শুভেন্দু অধিকারীর পরে শপথ নিলেন দিলীপ ঘোষ।
সকাল ১১.৩৫, ৯ই মে : বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ শুভেন্দু অধিকারীর! পদ্মাসনে বঙ্গ
গর্ভনর আরএন রবি বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করালেন শুভেন্দু অধিকারীকে। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

সকাল ১১.৩০, ৯ই মে : জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হলো শপথের অনুষ্ঠান, মঞ্চে উপস্থিত কারা কারা?
জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শুরু হলো নয়া বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠানে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল প্যাটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।
সকাল ১১.০৮, ৯ই মে : ব্রিগেড মঞ্চে প্রধানমন্ত্রী-শাহের সঙ্গে উপস্থিত ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রী
ব্রিগেড মঞ্চে হেভিওয়েটদের ভিড়। মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত। যোগী আদিত্যনাথ, চন্দ্রবাবু নাইডু, রেখা গুপ্তা-সহ ২৩ জন রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন মঞ্চে। রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী-সহ একাধিক তারকা।
সকাল ১০.৫৫, ৯ই মে : হুডখোলা গাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে সঙ্গে নিয়ে মঞ্চে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী
হুডখোলা গাড়িতে প্রধানমন্ত্রী মোদী ,রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে মূল মঞ্চে পৌঁছলেন।
সকাল ১০.৪৫, ৯ই মে : ব্রিগেডে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী! মহানগরে রাজনাথ, জেপি নাড্ডা ও যোগী আদিত্যনাথ
ব্রিগেডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকতে শুক্রের সকালেই কলকাতায় পৌঁছলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সকাল ১০.৩০, ৯ই মে : বিমানবন্দর থেকে রেসকোর্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী
দমদম বিমানবন্দর থেকে কপ্টারে রেসকোর্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকে গাড়িতে ব্রিগেডে যাবেন তিনি।
সকাল ০৯.৩০, ৯ই মে : চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেড ময়দানের দিকে রওনা হলেন শুভেন্দু
শপথের জন্য বাকি আর হাতে গোনা সময়। চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেড ময়দানের দিকে রওনা হলেন বাংলার ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সকাল ০৮.০০, ৯ই মে : বঙ্গের মসনদে বসছেন শুভেন্দুই! শনিতে ব্রিগেডমঞ্চে শপথ পদ্ম-নেতার
দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজ, শনিবার সকাল ১১টায় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি এনডিএ-র শীর্ষ নেতৃত্বরা।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- বিজেপি কর্মী
- বিজেপি সাংসদ
- বিজেপি প্রার্থী
- বিজেপি
- শপথ গ্রহণ
- মুখ্যমন্ত্রী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- নরেন্দ্র মোদি
- অমিত শাহ









