Bihar | বিহারের সিওয়ান জেলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,বহু মৃত্যুর আশঙ্কা!
Friday, October 23 2026, 3:53 pm

Key Highlightsশুক্রবার বিহারের সিওয়ান জেলার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার বিহারের সিওয়ান জেলার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা মহম্মদ আমিরুদ্দিন মিয়াঁর বাড়িতে মজুত থাকা আতশবাজিতে আগুন লেগে পরপর বিস্ফোরণ ঘটে, যার তীব্রতায় বাড়িটির সামনের অংশ ধসে পড়ে। সিয়ান পুলিশ সূত্রে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং বহু মানুষ গুরুতর জখম হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মৃতদেহগুলি বিকৃত হয়ে যাওয়ায় শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে। প্রায় দু’ঘণ্টা ধরে লাগাতার বিস্ফোরণের ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। পুলিশ, দমকল ও প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। অবৈধভাবে বাজি মজুত বা তৈরির অভিযোগ খতিয়ে দেখছে প্রশাসন।
- Related topics -
- দেশ
- ভারত
- বিহার
- বিস্ফোরণ
- বাজি বিস্ফোরণ


