Bangladesh | বাংলাদেশে ইলিশের হাহাকার, ৮ অক্টোবর থেকে মাছ ধরায় জারি নিষেধাজ্ঞা!

Wednesday, October 7 2026, 4:05 pm
Bangladesh | বাংলাদেশে ইলিশের হাহাকার, ৮ অক্টোবর থেকে মাছ ধরায় জারি নিষেধাজ্ঞা!
highlightKey Highlights

আগামী ৮ অক্টোবর থেকে ইলিশ ধরার উপরে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ফলে চাপে মৎস্যজীবীরা। শেষ মুহূর্তে এসেও মাছ পাচ্ছেন না তাঁরা।


বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সাগরে ৩৩ হাজার ৯৩৪ মেট্রিক টন ইলিশ পাওয়া গিয়েছিল। এ বছর তা কমে ২৪ হাজার ৭৯ মেট্রিক টনে নেমে গিয়েছে। এই অবস্থায় আগামী ৮ অক্টোবর থেকে ইলিশ ধরার উপরে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। শুধু মাছ ধরাই নয়, ইলিশ বাজারজাত করা ও কেনা-বেচাও পুরোপুরি বন্ধ থাকবে এই সময়ের মধ্যে। ইলিশ মাছের প্রজননের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইলিশের সরবরাহ না থাকায় বরিশালের পাইকারি বাজারে এক সপ্তাহে ইলিশের দাম কেজিতে বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা। মাথায় হাত মৎস্যজীবীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File