Bandi Sanjay | ছেলের বিরুদ্ধে পকসো মামলা, ‘আইনের চোখে সবাই সমান’- ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী!
Saturday, May 16 2026, 5:20 pm

Key Highlights১৭ বছর বয়সি এক নাবালিকার যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন মন্ত্রীর ছেলে বান্দি সাই ভগীরথ৷ তাঁকেই হায়দ্রাবাদ পুলিশের হাতে তুলে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷
১৭ বছর বয়সি নাবালিকাকে যৌন হেনস্থা মন্ত্রীর ছেলের। এফআইআর হতেই হায়দ্রাবাদ পুলিশের হাতে ছেলেকে তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার। লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘সত্যমেব জয়তে! অভিযোগ উঠেছিল তা মাথায় রেখে এবং আইনের প্রতি আমাদের শ্রদ্ধার কারণেই আমরা আমাদের ছেলেকে আইনজীবীদের মাধ্যমে তদন্তের জন্য পুলিশের হাতে তুলে দিয়েছি৷’ তিনি আরও বললেন, ‘আমার ছেলে হোক অথবা অন্য কোনও সাধারণ নাগরিক, আইনের চোখে সবাই সমান৷ প্রত্যেকেরই আইন মেনে চলা উচিত৷ আমাদের ছেলে বার বারই দাবি করেছে সে কোনও অন্যায় করেনি৷ যখনই অভিযোগ দায়ের হয়েছিল, তার পরেই আমরা ভেবেছিলাম ছেলেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলব৷’


