Annapurna Bhandar | ১লা জুন থেকে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার! কারা পাবেন এই সরকারি প্রকল্পের সুবিধা? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
Wednesday, May 13 2026, 5:24 pm

Key Highlightsদুয়ারে সরকারের মাধ্যমে নয়, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তৈরি হবে আলাদা পোর্টাল, এখানে খুব সাধারণ মানুষও সহজেই আবেদন করতে পারবেন।
বুধবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ১লা জুন থেকে রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। মন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আলাদা পোর্টাল তৈরি হবে। সাংবাদিকদের প্রশ্নের মুখে অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, “সমস্ত মানুষ। এমনকি ওয়ান পাশ, টু পাশ বা যেই মহিলারা শিক্ষার আলো পাননি তাঁরাও পাবেন এই প্রকল্পের সুবিধা।” তিনি আরও জানিয়েছেন, “পোর্টাল এতটাই সহজ ও সাধারণের ব্যবহার উপযোগী করা হবে যাতে সাধারণ ও সর্বস্তরের মানুষ এই পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন।”
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- অন্নপূর্ণা ভান্ডার
- অগ্নিমিত্রা পাল
- রাজ্য -প্রকল্প


