Agnimitra Paul | ১৪ অগস্ট ফের রাতদখলের ডাক দিলেন অগ্নিমিত্রা! 'আসুন, আমরা মহিলাদের হাত ধরি'- বার্তা মন্ত্রীর

Wednesday, August 12 2026, 4:27 pm
Agnimitra Paul | ১৪ অগস্ট ফের রাতদখলের ডাক দিলেন অগ্নিমিত্রা! 'আসুন, আমরা মহিলাদের হাত ধরি'- বার্তা মন্ত্রীর
highlightKey Highlights

এ বছর ১৪ অগস্ট রাতে মিছিলের ডাক দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আট থেকে আশি, সকল মহিলাকেই তিনি ওই মিছিলে যোগ দেওয়ার আহ্বানও করেন।


২০২৪ সালের ১৪ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে রাতদখলে নেমেছিলেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ। পালাবদলের পর এবার ১৪ আগস্ট ফের রাতে মিছিলের ডাক দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি বললেন, ‘১৪ তারিখ আট থেকে আশি সকল মহিলাকে আহ্বান জানাচ্ছি। মা-বোনেরা আসুন। বালিগঞ্জ শিক্ষাসদনের সামনে রাত ৯টায় আমরা জড়ো হব। ব্রিজের উপর দিয়ে গোলপার্ক পর্যন্ত যাব, সেখান থেকে আবার ব্রিজের নীচ দিয়ে বালিগঞ্জ শিক্ষাসদনে ফিরে আসব।’ তাঁর সংযোজন, ‘বিভিন্ন সময়ে দেখে এসেছি, ধর্ষণ হয়েছে, আর সেটা নাকি মহিলাদেরই দোষ! আমাদের চরিত্রের দোষ। পোশাকের দোষ। কে কী রকম চুল কেটেছে, তার দোষ। রাত ৮-৯টার সময়ে কেন বেরিয়েছে খাবার কিনতে, এ সবও শুনতে হয়েছে। এ সব আমরা আর শুনতে পারব না। আসুন, আমরা মহিলাদের হাত ধরি। যাতে সকলেই একসঙ্গে এগিয়ে যেতে পারি। সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File