Strait of Hormuz | 'আলোচনা শুরু হলো', মঙ্গলবারের মধ্যেই হরমুজ় প্রণালী খুলে দেওয়া নিয়ে সিদ্ধান্ত হতে পারে! জানালেন ট্রাম্প!

Tuesday, August 4 2026, 3:56 am
Strait of Hormuz | 'আলোচনা শুরু হলো', মঙ্গলবারের মধ্যেই হরমুজ় প্রণালী খুলে দেওয়া নিয়ে সিদ্ধান্ত হতে পারে! জানালেন ট্রাম্প!
highlightKey Highlights

ট্রাম্প দাবি করলেন, ‘এখনই আলোচনা শুরু হলো।’ তবে কোথায় বৈঠক হচ্ছে, কারা রয়েছেন, সেই সব নিয়ে মুখ খোলেননি তিনি।


আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, আলোচনার অনুরোধ করলেও, প্রকাশ্যে ইরান অস্বীকার করেছে। সেই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প দাবি করলেন, ‘এখনই আলোচনা শুরু হলো।’ তবে কোথায় বৈঠক হচ্ছে, কারা রয়েছেন, সেই সব নিয়ে মুখ খোলেননি তিনি। শুধু দাবি করেছেন, মঙ্গলবারের মধ্যেই হরমুজ় প্রণালী খুলে দেওয়া নিয়ে সিদ্ধান্ত হতে পারে। দ্বিতীয় ধাপে, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ (ডিনিউক্লিয়ারাইজেশন) করার নিয়ে আলোচনা হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘এখন আলোচনা শুরু হলো। আজ বা আগামী কালই সব পরিষ্কার হয়ে যাবে।’ ট্রাম্প জানিয়েছেন, দু’টি ধাপে আলোচনা চলছে। তাঁর কথায়, ‘প্রথম ধাপ হলো হরমুজ় প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়া। সেটাই এখন আমাদের প্রধান লক্ষ্য।’ তিনি জানান, এর পরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে। ট্রাম্পের কথায়, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করতে হবে। এতে কিছুটা সময় লাগতে পারে। কিন্তু আমরা এই বিষয় থেকে এক ইঞ্চিও সরব না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File