YouTube Premium | এবার ফ্রীতেই মিলবে ইউটিউব প্রিমিয়াম! জেনে নিন কীভাবে
Saturday, October 24 2026, 5:17 pm

Key Highlightsবাজারে এসেছে ২০০ টাকার ওটিটি টপ-আপ। এটি রিচার্জ করলেই বিনামূল্যে উপভোগ করতে পারবেন ইউটিউব প্রিমিয়াম।
গান শোনা হোক কিংবা পছন্দের সিনেমা, ৮ থেকে ৮০র পছন্দের তালিকায় একেবারে ওপরের সারিতে রয়েছে ইউটিউব। যদিও বিজ্ঞাপনের ঝামেলা এড়িয়ে নির্ভেজাল ভিডিও দেখতে গুনতে হয় মাসিক সাবস্ক্রিপশন ফি। কিন্তু জানেন কি, এবার এক পয়সাও খরচ না করে বিনামূল্যে আপনি ব্যবহার করতে পারবেন ইউটিউব প্রিমিয়াম? তবে তার জন্যে আপনাকে এয়ারটেলের প্রিপেড গ্রাহক হতে হবে। সম্প্রতি ইউটিউবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে টেলিকম সংস্থাটি। ২০০ টাকার ওটিটি টপ-আপ রিচার্জ করলেই বিনামূল্যে উপভোগ করা যাবে ইউটিউব প্রিমিয়াম। এই প্ল্যানটিতে অতিরিক্ত ৩০ জিবি মোবাইল ডেটাও পাবেন। মেয়াদ ২৮ দিন। অর্থাৎ, আলাদা করে ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন কিনতে হবে না আপনাকে। যদিও এই টপ-আপ রিচার্জের আগে আপনার এয়ারটেল সিমে সক্রিয় প্রিপেড রিচার্জ থাকতে হবে।


