Baruipur | ফের বারুইপুর! খাবারের লোভে নাবালিকাকে তুলে এনে ধর্ষণের পরিকল্পনা যুবকের!

Tuesday, July 14 2026, 10:49 am
Baruipur | ফের বারুইপুর! খাবারের লোভে নাবালিকাকে তুলে এনে ধর্ষণের পরিকল্পনা যুবকের!
highlightKey Highlights

এলাকার এক বাসিন্দার কাছে ঘর ভাড়া চেয়েছিল ওই যুবক। মেয়েটিকে দেখে সন্দেহ হয় বাড়ির মালিকের।


ফের শিরোনামে বারুইপুর। দিন কয়েক আগেই বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা রাজ্য। এ বার এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে শোরগোল। সোমবারের এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নাবালিকার বয়স ১২-১৩ বছর। অভিযুক্ত যুবকের বয়স ৩৭। মথুরাপুরে বাড়ি ওই যুবকের। মুরগির ব্যবসা করে সে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, খাবারের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে বারুইপুরে নিয়ে যায় সে। এরপর এলাকার এক বাসিন্দার কাছে ঘর ভাড়া চেয়েছিল ওই যুবক। মেয়েটিকে দেখে সন্দেহ হয় বাড়ির মালিকের। এর পরেই তাদের আটকে রেখে পাড়া প্রতিবেশীকে খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় থানায়। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবক দাবি করেছে, তার বাড়ি মথুরাপুরের দিকে। নাবালিকার বাড়ি বেলেঘাটায়। এলাকার লোকজনের দাবি, নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বারুইপুর এলাকায় নিয়ে এসে ধর্ষণের পরিকল্পনা ছিল ওই যুবকের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File