Noboborsho | শুরু হলো বাংলা নববর্ষ, জানুন কেমন কাটবে নতুন বছর ১২টি রাশির? কী বলছে বার্ষিক রাশিফল?

Wednesday, April 15 2026, 3:40 am
Noboborsho | শুরু হলো বাংলা নববর্ষ, জানুন কেমন কাটবে নতুন বছর ১২টি রাশির? কী বলছে বার্ষিক রাশিফল?
highlightKey Highlights

চান্দ্রসৌর পঞ্জিকা অনুসারে ইংরেজি ২০২৬ সালের ১৫ই এপ্রিল, বুধবার বাংলার নববর্ষ ১৪৩৩ (noboborsho)। যে অঞ্চলগুলি সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে, বৈশাখ (Baisakh) মাসকে বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করে। তাদের নতুন বছরটি পয়লা বৈশাখ (poila boishakh) থেকে উদযাপিত হয়। আর নতুন বছর জীবনে কী নিয়ে আসবে, তা জানতে আগ্রহী সবাই। জ্যোতিষীদের মতে, ১৪৩৩ বছরটি কিছু মানুষের জন্য দারুণ হবে, আবার কিছু মানুষকে এই সময়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। জানুন ১২ রাশির ১৪৩৩-এর বার্ষিক রাশিফল (yearly horoscope)।


চান্দ্রসৌর পঞ্জিকা অনুসারে ইংরেজি ২০২৬ সালের ১৫ই এপ্রিল, বুধবার বাংলার নববর্ষ ১৪৩৩ (noboborsho)। যে অঞ্চলগুলি সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে, বৈশাখ (Baisakh) মাসকে বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করে। তাদের নতুন বছরটি পয়লা বৈশাখ (poila boishakh) থেকে উদযাপিত হয়। আর নতুন বছর জীবনে কী নিয়ে আসবে, তা জানতে আগ্রহী সবাই। জ্যোতিষীদের মতে, ১৪৩৩ বছরটি কিছু মানুষের জন্য দারুণ হবে, আবার কিছু মানুষকে এই সময়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। জানুন ১২ রাশির ১৪৩৩-এর বার্ষিক রাশিফল (yearly horoscope)।


বৃষ /TAURUS (April 21 – May 20) :
এই রাশির জাতক জাতিকাদের কাজকর্মের অগ্রগতি হলেও আশারূপ ফল পাবেন না। চাকরিক্ষেত্রে উন্নতিতে বিলম্ব হলেও বছরের শেষে তা ফলপ্রসূ হবে। নতুন কোনও ব্যবসায় হাত দেবেন না। বিয়ের বাধা আসলেও মাঘ মাসের পরে শুভ যোগাযোগ হবে। পরীক্ষায় আশানুরূপ ফল লাভ হবে। শরীরে কোনও অসুস্থতার ইঙ্গিত পেলে তা সমাধানে দেরি করবেন না। পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ অশান্তির কারণ হবে।


মিথুন/GEMINI (May 21-June 21) :
এই রাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসী ও পরিশ্রমী মনোভাবের দ্বারা সমাজে উন্নতি করবেন। নিজের পেশায় ও চাকরিক্ষেত্রে উন্নতি ঘটবে। তবে বিশেষ কোনও ক্ষেত্রে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। নার্ভের সমস্যা দেখা দিতে পারে, তাই সাবধানে থাকতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।   


কর্কট/CANCER (June 22-July 22) :
১৪৩৩-এর বার্ষিক রাশিফল (yearly horoscope) অনুযায়ী কর্কট রাশির জাতকদের পারিবারিক ও কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। তবে ধৈর্য্য সহকারে সহনশীলতার মাধ্যমে সমস্যার মোকাবিলায় সক্ষম হবেন। ব্যবসা ও চাকরিক্ষেত্রে উন্নতির লক্ষণ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে। 


সিংহ/LEO (July 23-Aug 23) : 
বছরের মাঝামাঝি ব্যবসায় উন্নতির সম্ভাবনা। চাকরিক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসলেও তা কাটিয়ে উঠবেন। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনে সুখের সন্ধান পাবেন।      


কন্যা/VIRGO (Aug 24-Sep 23) :
ব্যবসাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে সমস্যা আসবে। সাংসারিক সমস্যা বৃদ্ধি পাবে। চাকরিক্ষেত্রে প্রবীণদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্জীবনে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা দূর হবে। ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষালাভের যোগ আছে।

তুলা/LIBRA (Sep 24-Oct 23) :
এই রাশির জাতক জাতিকাদের এবছর উপার্জন বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থ সঞ্চয়ের যোগ রয়েছে। সন্তানদের শিক্ষাক্ষেত্রে বিঘ্ন দেখা দেওয়ায় অহেতুক সমস্যার সৃষ্টি হবে।


বৃশ্চিক/SCORPIO (Oct 24-Nov 22) :
১৪৩৩-এর বার্ষিক রাশিফল (yearly horoscope) অনুযায়ী, এই রাশির জাতক জাতিকাদের বছরের প্রথমদিকে ব্যবসায় চাপ থাকলেও পরবর্তী সময়ে উন্নতির সম্ভাবনা দেখা দেবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও পরিবর্তন আসতে পারে। চাকরিসূত্রে বদলীর সম্ভাবনা। শিক্ষাক্ষেত্রে শুভদায়ক।


ধনু/SAGITTARIUS (Nov 23-Dec 21) :
এবছর অর্থ অবস্থা ভাল থাকবে। ব্যবসায় চাহিদা অনুযায়ী যোগানের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। সন্তানের শিক্ষাক্ষেত্রে বিঘ্ন দেখা দেওয়ায় চিন্তার কারণ হবে। তবে সমস্যা কাটিয়ে উঠবেন। সাময়িক অশান্তি কাটিয়ে উঠে দাম্পত্য জীবনে সুখের সন্ধান পাবেন।


মকর/CAPRICORN (Dec 22-Jan 21) :
ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সম্ভাব্য ক্ষেত্রে আর্থিক উন্নতি। চাকরিক্ষেত্রে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। শিক্ষাক্ষেত্রে ভাল ফলের আসা।


কুম্ভ/AQUARIUS (Jan 22-Feb 19) :
এই রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতিতে বিলম্ব হলেও, বছরের মধ্যভাগে তা দূর হবে। কোনও নতুন ব্যবসায় হাত না দেওয়াই ভাল। চাকরিক্ষেত্রে উন্নতি ও সুখ্যাতির যোগ দেখা দেবে। 


মীন/PISCES (Feb 20-March 20) :
আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিতে হবে। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য গর্বিত হবেন। সরকারি কর্মচারীদের পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ। ব্যবসায় ভাল সুযোগ। 


বাঙালির বারো মাসে তের পার্বণ। যার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ (noboborsho)। বছরের এই প্রথম দিনটা বিশেষ ভাবে উদযাপন করেন বাঙালিরা। যে অঞ্চলগুলি সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে, বৈশাখ (Baisakh) মাসকে বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করে, তাদের নতুন বছরটি এই মাসের প্রথম দিনেই উদযাপিত হয়। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত করে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File