China | মাত্র ৩৮ মাসে ‘রোবট বিপ্লব’! চিনে তৈরী হলো বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন!

Key Highlightsসারা পৃথিবীর কাছে এক বিস্ময় চংকিং ইস্ট রেলওয়ে স্টেশন তৈরি করেছে রোবট বাহিনী!
মাত্র ৩৮ মাসে চিনে তৈরী হলো বিশ্বের বৃহত্তম স্টেশন। সারা পৃথিবীর কাছে এক বিস্ময় চংকিং ইস্ট রেলওয়ে স্টেশন তৈরি করেছে রোবট বাহিনী! ২০২৫ সালের মে মাসে এই স্টেশন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অফিস টাইমে একসঙ্গে ১৬ হাজার যাত্রী ব্যবহার করতে পারবেন এই স্টেশন। চিনের চংকিং শহরটির দ্রুত সম্প্রসারণের ফলে চংকিং নর্থের মতো স্টেশনগুলির মাধ্যমে সমস্ত যাত্রীকে পরিষেবা দেওয়া কঠিন হয়ে যাচ্ছিল। আর সেই কারণেই আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন গড়ে তোলার পরিকল্পনা আসে। মোট ১.২২ মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে তৈরি স্টেশনটিতে মোট ১৫টি প্ল্যাটফর্ম এবং ২৯টি রেললাইন রয়েছে, যা তিনটি পৃথক রেল ইয়ার্ডে বিভক্ত। LiDAR, AI এবং 5G প্রযুক্তিতে সুসজ্জিত লেজার-নির্দেশিত চার-চাকাযুক্ত স্ক্রিড রোবটগুলি মানুষের তিনগুণ দ্রুততায় ও নির্ভুল ভাবে কাজটি সম্পন্ন করেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- চিন
- বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রযুক্তি


