Baruipur Case | কোথায় হচ্ছে বারুইপুর-কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের ময়নাতদন্ত?

Wednesday, July 8 2026, 4:09 pm
Baruipur Case | কোথায় হচ্ছে বারুইপুর-কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের ময়নাতদন্ত?
highlightKey Highlights

পুলিশের অস্ত্র কেড়ে গুলি চালিয়ে পালানোর সময়ে এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুর নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের।


পুলিশের অস্ত্র কেড়ে গুলি চালিয়ে পালানোর সময়ে এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুর নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ইতিমধ্যে তার দেহ ময়নাতদন্তের জন্য নর্মাল প্রোটোকলে পাঠানো হয়েছিল কাঁটাপুকুর মর্গে।  কিন্তু এই বিষয়ে যাতে বিতর্ক না হয় সে কারণে হায়ার সেন্টার হিসেবে সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজের অধীনে থাকা কলকাতা পুলিশ মর্গে। জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তর ময়নাতদন্তের পুরো দায়িত্ব সেখানকার ফরেন্সিক মেডিসিনের চিকিৎসকের উপর না ছেড়ে ময়নাতদন্তের জন্য গঠন করে দিয়েছে বিশেষ তিন সদস্যের বোর্ড। ওই বোর্ডে রয়েছেন কলকাতার তিনটি সরকারি মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁরা হলেন কলকাতা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর শাশ্বত বিশ্বাস, এনআরএস মেডিক্যাল কলেজের প্রফেসর অলোক মজুমদার এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সায়ক শোভন দত্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File