WB Teacher | শিক্ষক বদলির নিয়মে আসতে পারে বড়সড় পরিবর্তন, নতুন কী নিয়ম হতে চলেছে?

Saturday, November 14 2026, 4:45 pm
WB Teacher | শিক্ষক বদলির নিয়মে আসতে পারে বড়সড় পরিবর্তন, নতুন কী নিয়ম হতে চলেছে?
highlightKey Highlights

স্কুলের শিক্ষক-পড়ুয়ার অনুপাত এবং শিক্ষকের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়েই বদলির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


রাজ্যে শিক্ষক বদলির নিয়মে পরিবর্তন আনছে পর্ষদ। স্কুলের শিক্ষক-পড়ুয়ার অনুপাত এবং শিক্ষকের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়েই এবার থেকে নেওয়া হতে পারে সিদ্ধান্ত। ২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ট্রান্সফার, স্পেশাল গ্রাউন্ড ও রি-অ্যালোকেশন এবং ২০১৮ সালের বদলি সংক্রান্ত বিধিতে পরিবর্তন আসতে পারে। পাশাপাশি ২০২১ সালে চালু হওয়া উৎসশ্রী পোর্টালের নিয়মেও বদল আনার সম্ভাবনা রয়েছে। নতুন নিয়মে শিক্ষকরা আগের মতো কাছাকাছি তিনটি পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ না-ও পেতে পারেন। স্কুল সার্ভিস কমিশনের পরিবর্তে সরাসরি বদলির অনুমোদন দেওয়ার দায়িত্ব পেতে পারে শিক্ষা দফতর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File