WB New Cabinet Ministers | শুভেন্দুর সাথেই মন্ত্রীত্বের শপথ দিলীপ-অগ্নিমিত্রার, একনজরে বাকি ৫
Saturday, May 9 2026, 7:06 am

Key Highlightsশুভেন্দুর পরে মন্ত্রীত্বের শপথ গ্রহণ দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামানিক, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডুর।
স্বাধীনতার পর বঙ্গে প্রথমবার সরকার গঠন করছে বিজেপি। রবীন্দ্র জন্মতিথির সকালেই রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সঙ্গে শপথ নিয়েছেন আরও ৫। বিজেপির মন্ত্রী হিসেবে শপথ নিলেন যাঁরা = বিধায়ক দিলীপ ঘোষ (খড়্গপুর সদর), বিধায়ক অগ্নিমিত্রা পল (আসানসোল দক্ষিণ), বিধায়ক অশোক কীর্তনিয়া (বনগাঁ উত্তর), বিধায়ক ক্ষুদিরাম টুডু (রানিবাঁধ), বিধায়ক নিশীথ প্রামাণিক (মাথাভাঙা)। বিধায়ক ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করেছেন। যদিও এই মন্ত্রিসভার পদ ঘোষণা এখনও করেনি বিজেপি।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শপথ গ্রহণ
- মন্ত্রী
- মন্ত্রীমহল
- দিলীপ ঘোষ
- অগ্নিমিত্রা পাল
- বিজেপি


