WB Food Safety Week | ভেজাল খাবার-অস্বাস্থ্যকর রান্নাঘর! ২,৩৩৭টির মধ্যে ২,০৫৬টি দোকানে অনিয়ম, রিপোর্ট প্রকাশ খাদ্য সুরক্ষা দফতরের
Friday, September 4 2026, 5:01 pm

Key Highlightsরিপোর্ট অনুযায়ী, পরিদর্শন করা ২,৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২,০৫৬টিতেই বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে।
রাজ্যজুড়ে একাধিক খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চোখ কপালে খাদ্য সুরক্ষা দফতরের। সূত্রের খবর, ‘স্পেশাল ফুড সেফটি উইক'-এর প্রথম তিনদিনেই রাজ্যের ২,৩৩৭টি খাদ্য ও পানীয় সংক্রান্ত প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। তাঁর মধ্যে ২,০৫৬টিতেই বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। পচা মাংস, ভেজাল মশলা ব্যবহার এবং খোলা জায়গায় নর্দমার উপরে রান্না করার অভিযোগ উঠেছে। তালিকায় রয়েছে মালদার ‘হায়দরাবাদি বিরিয়ানি’, মধ্যগ্রামের 'বারবিকিউ নেশন', হুগলির ‘নূর এন্টারপ্রাইজ’, অশোকনগরের ‘দুধ ঘর’ সহ একাধিক খাদ্য ও পানীয় প্রতিষ্ঠান। এর জেরে ১৬টি প্রতিষ্ঠানে নির্দিষ্ট সামগ্রী বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। ৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স বা রেজিস্ট্রেশন বাতিল কিংবা সাসপেন্ড করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- westbengal
- পশ্চিমবঙ্গ
- এফএসএসএআই
- খাদ্য দপ্তর
- খাদ্য সুরক্ষা
- খাদ্য
- খাদ্যগুণ
- খাদ্যের গুনাগুন
- রেস্তোরাঁ
- সাসপেন্ড


