WB Assembly Election | ১১১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, কোথায় কোথায় টিকিট পেলেন অর্জুন-কৌস্তুভরা?

Thursday, March 19 2026, 2:13 pm
WB Assembly Election | ১১১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, কোথায় কোথায় টিকিট পেলেন অর্জুন-কৌস্তুভরা?
highlightKey Highlights

ভাটপাড়া থেকে সরিয়ে নোয়াপাড়ায় পাঠানো হল দাপুটে নেতা অর্জুন সিংকে (Arjun Singh)। এদিকে বারাকপুরে আইনজীবী কৌস্তুভ বাগচীতেই ভরসা করল পদ্মশিবির।


বঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার ১১১ টি আসনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। অর্জুন সিংকে ভাটপাড়া থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে নোয়াপাড়ায়। বারাকপুরে তরুণ আইনজীবী কৌস্তুভ বাগচকেই ভরসা করল পদ্মশিবির। সোনারপুর দক্ষিণ অর্থাৎ তৃণমূলের লাভলি মৈত্রর বিরুদ্ধে লড়বেন রূপা গঙ্গোপাধ্যায়। মাথাভাঙা আসনে প্রার্থী করা হয়েছে নিশীথ প্রামাণিককে। গাইঘাটা আসনে প্রার্থী হচ্ছেন ঠাকুরবাড়ির সুব্রত ঠাকুর। রাজারহাট নিউটাউন আসনেও লড়বেন আইনজীবী, তরুণজ্যোতি তিওয়ারি। হিঙ্গলগঞ্জ আসনের প্রার্থী সন্দেশখালির রেখা পাত্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File