WB Election 2026 Live । রাইটার্স বিল্ডিং থেকেই বাংলা পরিচালনা করবে বিজেপি!

Key Highlightsবিকেল ৪টে পর্যন্ত বিজেপি ১৯৭টি, তৃণমূল ৯০টি ভোটে এগিয়ে রয়েছে। কার্যত বাংলায় ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটতে চলেছে।
বিকেল ০৫.৪২, ৫ই মে : রাইটার্স বিল্ডিং থেকেই বাংলা পরিচালনা করবে বিজেপি!
আগামী ২৫শে বৈশাখ অর্থাৎ ৯ই মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। এদিকে মহাকরণের শুরু হয়েছে প্রস্তুতি। কারণ বঙ্গ বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, রাইটার্স বিল্ডিং ওরফে মহাকরণ থেকে এবার বাংলা পরিচালনা হবে।
বেলা ০১.০০, ৫ই মে : রাজারহাট নিউ টাউনে জিতলেন বিজেপির পীযূষ কানোরিয়া!
রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে জিতলেন বিজেপির পীযূষ কানোরিয়া। ৩১৬ ভোটে হারলেন তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়। মঙ্গলবার দফায় দফায় পুনর্গণনা শেষে জয়ী হলেন বিজেপির প্রার্থী। এই কেন্দ্র জেতার পরে ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতে জয়ী হলো বিজেপি। তৃণমূল পেল ৮০টি।
বেলা ১২.১৯, ৫ই মে : বাঁকুড়ায় তৃণমূলের পার্টি অফিসের দখল নিল বিজেপি, কাগজপত্র জ্বালিয়ে দেওয়ার অভিযোগ!
বাঁকুড়া জেলায় ১২টি আসনই বিজেপির দখলে। অভিযোগ, সোমবার ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই তৃণমূলের পার্টি অফিসের দখল নেয় বিজেপি। মঙ্গলবার সকালে বাঁকুড়া ২ ব্লকের জুনেবেদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সমস্ত কাগজপত্র বের করে আগুন জ্বালিয়ে দেয়।
বেলা ১১.৪০, ৫ই মে : ভোটে জিতেই প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুর সঙ্গে দেখা করলেন অর্জুন!
ভোটে জিতেই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুর সঙ্গে দেখা করলেন বর্তমান বিধায়ক অর্জুন সিং। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের আবেগ প্রয়াত বিকাশ বসু তৃণমূল নেতা ২০০১ সালে খুন হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে। নোয়াপাড়া বিধানসভা থেকে জয়লাভ করেই সেই বিকাশ বসুর স্ত্রী প্রাক্তন বিধায়িক মঞ্জু বসুর সঙ্গে দেখা করলেন অর্জুন সিং।
সন্ধ্যা ০৮.৩৫, ৪ঠা মে : ষোলো রাউন্ড শেষে ভবানীপুরে এগিয়ে গেলেন শুভেন্দু, পেছনে মমতা!
ভবানীপুরে শুভেন্দু-মমতার টানটান লড়াই। ষোলো রাউন্ড গণনার শেষে ৩৮০০ ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
সন্ধ্যা ০৭.২৩, ৪ঠা মে : কবিগুরুর জন্মদিনে শপথগ্রহণ বিধায়কদের!
২৫ সে বৈশাখ (৯ মে) রাজ্যে অষ্টদশ বিধানসভার শপথগ্রহণ হবে রাজভবনে। আগামিকাল রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস ওয়াই যোশী। বুধবার নির্বাচন কমিশনের গ্যাজেট নটিফিকেশন নিয়ে সিইও মনোজ কুমার আগরওয়াল এবং নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি যাবেন রাজভবনে, এমটাই কমিশন সূত্রে খবর।
সন্ধ্যা ০৭.২০, ৪ঠা মে : বঙ্গজয়ের পর ময়ূরপুচ্ছ ধুতিতে বিজেপির সদর দপ্তরে জনতামুখী নরেন্দ্র মোদী!
বঙ্গজয়ের পর ময়ূরপুচ্ছ ধুতিতে 'বাঙালি বাবু' সাজলেন নরেন্দ্র মোদি। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বাজছে, 'চাই বিজেপি সরকার'।
বিকেল ০৫.৩৯, ৪ঠা মে : মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে লোকভবন যাচ্ছেন মমতা!
বঙ্গে গেরুয়া ঝড়। ২০০র গন্ডি পার করলো বিজেপি। মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে লোকভবন যাচ্ছেন মমতা।
বিকেল ০৫.৩০, ৪ঠা মে : বারাকপুরে গণনা কেন্দ্র থেকে রাজ চক্রবর্তীর গায়ে ছোড়া হল কাদা!
বারাকপুরে গণনা কেন্দ্র থেকে বেরনোর সময় রাজ চক্রবর্তীর গায়ে ছোড়া হল কাদা। উঠল চোর স্লোগান।
বিকেল ০৫.০৫, ৪ঠা মে : অভিষেক বেরোতেই তাঁকে ঘিরে উঠলো 'চোর' স্লোগান!
প্রার্থী না হলেও হেস্টিংসের গণনাকেন্দ্রে প্রবেশের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেরিয়ে যাওয়ার নির্দেশ কমিশনের। অভিষেক বেরোতেই তাঁকে ঘিরে উঠলো 'চোর' স্লোগান।
বিকেল ০৪.৫৫, ৪ঠা মে : গণনাকেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর ফোন নেওয়ার নির্দেশ!
শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় ক্ষুব্ধ কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর ফোন নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
বিকেল ০৪.৩০, ৪ঠা মে : বড়ঞা-জামুরিয়া-মেদিনীপুর-দার্জিলিং-আসানসোল দক্ষিণে জয়ী বিজেপি!
বড়ঞায় জয়ী বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি। এ ছাড়া জামুরিয়াতেও জয়ী বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায়। মেদিনীপুর কেন্দ্রে জয়ী শঙ্কর কুমার গুচ্ছাইত। ৩৮ হাজার ৭৪৭ ভোটের ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী। দার্জিলিংয়ে জয়ী বিজেপি প্রার্থী নোমান রাই। মোট ৬২ হাজার ৭৬টি ভোট পেয়েছেন তিনি। আসানসোল দক্ষিণে ৪০ হাজার ৮৩৯ ভোটে জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। ভাতার আসনে বিজেপি প্রার্থী সৌমেন কার্ফাকে জয়ী বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। মন্তেশ্বর আসনে জয়ী বিজেপি প্রার্থী সৈকত পাঁজা।
দুপুর ০৩.৩৮, ৪ঠা মে : ভগবানগোলা আসনে জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার!
ভগবানগোলায় রেকর্ড জয় তৃণমূলের! ৫৬,২৪৬ ভোটে জিতলেন তৃণমূলের রেয়াত হোসেন সরকার।
দুপুর ০২.৩২, ৪ঠা মে :বেলা আড়াইটে পর্যন্ত গণনা অনুযায়ী বিজেপি ১৯২টি, তৃণমূল কংগ্রেস ৯৫টি আসনে এগিয়ে!
দুপুর আড়াইটে পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী, বিজেপি ১৯২টি কেন্দ্রে এগিয়ে, তৃণমূল কংগ্রেস এগিয়ে ৯৫টি আসনে, এজেইউপি এগিয়ে ২টি আসনে, কংগ্রেস ১টি আসনে, সিপিএম ১টি আসনে, আইএসএফ ১টি আসনে এগিয়ে রয়েছে।
দুপুর ০২.০০, ৪ঠা মে : পানিহাটিতে চার রাউন্ড গণনার এগিয়ে ‘অভয়ার মা’!
ECI সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পানিহাটিতে চার রাউন্ড গণনার পরে ১০ হাজার ৮১৩ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী ‘অভয়ার মা’। দ্বিতীয় স্থানে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, তৃতীয় স্থানে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত।
বেলা ১১.২৪, ৪ঠা মে :প্রাথমিক ট্রেন্ডে বিজেপি ১২৫ আসনে, তৃণমূল ৭২ ও সিপিএম ১ আসনে এগিয়ে!
ECI সূত্রে ১১টা ১৫ মিনিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে রয়েছে ১২৫ আসনে, তৃণমূল ৭২ আসনে, সিপিএম এবং আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী এগিয়ে একটি করে আসনে।
সকাল ১০.৪৫, ৪ঠা মে : দ্বিতীয় রাউন্ডের শেষে ভবানীপুরে ১৫৫৮ ভোটে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা!
নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডের শেষে ১৫৫৮ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পিছিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ১০.১২, ৪ঠা মে : প্রথম রাউন্ডের পরে ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়!
প্রথম রাউন্ডের পর ভবানীপুরে এগিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো ১৯৯৬ ভোটে এগিয়ে। পিছিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
সকাল ০৯.২২, ৪ঠা মে : প্রাথমিক ভাবে আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা!
প্রাথমিক ভাবে আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অন্যদিকে, দুর্গাপুর পশ্চিমে এগিয়ে বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই।
সকাল ০৯.১০, ৪ঠা মে : প্রাথমিক ভাবে নন্দীগ্রামে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, খড়্গপুর সদরে এগিয়ে দিলীপ!
গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, নন্দীগ্রাম বিধানসভায় এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পিছিয়ে তৃণমূলের পবিত্র কর। অন্যদিকে, খড়্গপুর সদরে এগিয়ে দিলীপ ঘোষ।
সকাল ০৮.৪০, ৪ঠা মে : প্রাথমিক ভাবে ৫৫ আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি ৬০ আসনে!
পোস্টাল ব্যালট কাউন্টিংয়ের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ৫৫ আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এনং ৬০ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এখন দু’টি আসনে এগিয়ে।
সকাল ০৮.১০, ৪ঠা মে : ঘড়ির কাঁটায় আটটা বাজতেই শুরু হলো গণনা!
বাংলার ২৯৩ আসনে ভোট গণনা শুরু। প্রথমে খোলা হলো পোস্টাল ব্যালেট। ৭৭ কাউন্টিং সেন্টারে চলছে গণনা।
সকাল ০৭.০০, ৪ঠা মে : কত আসনে লড়েছে কোন দল?
২৯১টি আসনে লড়েছে তৃণমূল কংগ্রেস (TMC)
২৯৪টি আসনে লড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)
২৯২টি আসনে লড়েছে কংগ্রেস (Congress)
১৯৭টি আসনে লড়েছে সিপিএম, সিপিআই প্রার্থী লড়ছে ১৭টি আসনে, ফরওয়ার্ড ব্লক লড়ছে ২৩টি আসনে। আরএসপি লড়ছে ১৬টি আসনে
১১৫টি আসনে লড়েছে আমজনতা উন্নয়ন পার্টি
২৩০টি আসনে লড়েছে এসইউসিআই পার্টি
রাত ১০.৩০, ২৯শে এপ্রিল : বালুরঘাট কলেজের স্ট্রং রুমে চলছেনা সিসিটিভি! চার বিধানসভার EVM ঘিরে বিতর্ক
মঙ্গলবার রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত বালুরঘাট বিধানসভার স্ট্রং রুমের সামনের ক্যামেরাগুলি কাজ করেনি। উল্লেখ্য, বালুরঘাট কলেজে বালুরঘাট, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর এই চার বিধানসভার স্ট্রং রুম রয়েছে। এই ঘটনায় জেলা শাসকের লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ পেয়েই সন্ধ্যায় বালুরঘাট কলেজের স্ট্রং রুম পরিদর্শন করেন জেলা শাসক বালা সুব্রমানিয়ান টি সহ অন্যান্য আধিকারিকরা।
সন্ধ্যা ০৮.৩০, ২৯শে এপ্রিল : বঙ্গে বিজেপি সরকার? কাঁধ ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে তৃণমূল? কী বলছে এক্সিট পোল?
একনজরে বিভিন্ন সংস্থার এক্সিট পোল। পি-মার্ক : তৃণমূল ১১৮-১৩৮, বিজেপি ১৫০-১৭৫, বাম জোট ০, কংগ্রেস ০, অন্যান্য ০। ম্যাট্রিজ: তৃণমূল ১২৫-১৪০, বিজেপি ১৪৬-১৬১, বাম জোট ০, কংগ্রেস ০, অন্যান্য ৬-১০। টুডে’জ চাণক্য: তৃণমূল ১৩০-১৪০, বিজেপি ১৫০-১৬০, অন্যান্য ৬-১০। এখনও অবধি বেশিরভাগ এক্সিট পোল এগিয়ে রেখেছে বিজেপিকে।
বিকেল ০৫.৫০, ২৯শে এপ্রিল : দ্বিতীয় দফায় বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৮৯.৯৯%!
দ্বিতীয় দফাতে বাংলায় বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোটের হার ৮৯.৯৯%। হুগলিতে ভোট পড়ল ৯০.৩৪%, হাওড়ায় ৮৯.৪৪%, কলকাতা উত্তরে ৮৭.৭৭%, কলকাতা দক্ষিণে ভোট দানের হার ৮৬.১১%, নদিয়ায় ৯০.২৮%, উত্তর ২৪ পরগনায় ৮৯.৭৪%, পূর্ব বর্ধমানে ৯২.৪৬% এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ৮৯.৫৭%। জেলায় ভোটের হারের ভিত্তিতে এগিয়ে পূর্ব বর্ধমান।
বিকেল ০৫.১৬, ২৯শে এপ্রিল : ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হাওড়ায়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ ছেলের!
ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হলো হাওড়ার উদয়নারায়ণপুরে। মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই (৮০)। ঘটনাটি ঘটেছে উদনারায়নপুর বিধানসভার কুরিট গ্রামের ২৪৫ নম্বর বুথ বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে। বৃদ্ধার ছেলের অভিযোগ, পূর্ণচন্দ্র একা চলতে পারেন না। বাবার সঙ্গে তিনি যেতে চাওয়ায় কেন্দ্রীয় বাহিনী আপত্তি করেন। বচসার মাঝেই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান দু’জনকে ধাক্কা মারে বলে অভিযোগ। সেই ধাক্কাতেই পড়ে গিয়ে অসুস্থ হয়ে যান পূর্ণচন্দ্র। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
বিকেল ০৪.৩০, ২৯শে এপ্রিল : ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোটদান করে কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন মমতা!
ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোটদানের পরে কালীঘাট মন্দিরে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ০৩.৪৫, ২৯শে এপ্রিল : দ্বিতীয় দফাতে বাংলায় দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৭৮.৬৮%!
দ্বিতীয় দফাতে বাংলায় বিকেল ৩টে পর্যন্ত মোট ভোটের হার ৭৮.৬৮%। ভোট শুরুর আট ঘণ্টা পরে দ্বিতীয় দফায় হুগলিতে ভোট পড়ল ৮০.৭৭%, হাওড়ায় ৭৭.৭৩%, কলকাতা উত্তরে ৭৮.০০%, কলকাতা দক্ষিণে ভোট দানের হার ৭৫.৩৮%, নদিয়ায় ৭৯.৭৯%, উত্তর ২৪ পরগনায় ৭৭.৩৯%, পূর্ব বর্ধমানে ৮৩.১১% এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ৭৬.৭৫%।
দুপুর ০৩.২৪, ২৯শে এপ্রিল : ভোটারকে সপাটে চড়, স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ জামালপুরে!
ভোটারকে সপাটে চড় ও ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার ধাবধারা এলাকায় ১৮৮ ও ১৮৯ নম্বর বুথে ঘটনাটি ঘটেছে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, বুথ থেকে ৪০০ মিটার দূরে এক ভোটারকে সহযোগিতা করা হচ্ছিল। হঠাৎ করেই কেন্দ্রীয় বাহিনী এসে এক তৃণমূল কর্মীকে মারধর করে এবং ভোটার লিস্ট ছিঁড়ে দেয় এবং এক ভোটারকে সপাটে চড় মারে।
দুপুর ০৩.০০, ২৯শে এপ্রিল : 'বরাহনগরের বুথে BLO সঠিক দায়িত্ব পালন করছেন না', অভিযোগ সজলের!
বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের অভিযোগ, ৩২ নম্বর ওয়ার্ডের শিব চন্দ্র সর্বভৌমমান স্কুলে ভোট চলাকালীন বিএলও সঠিক দায়িত্ব পালন করছেন না। এর ফলে ভুয়া ভোটার ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা সজল ঘোষের।
দুপুর ০২.৪৪, ২৯শে এপ্রিল : ক্যানিং পশ্চিমে ১১২ নং বুথে বন্ধ ভোটগ্রহণ!
ক্যানিং পশ্চিমের ১১২ নং বুথে বন্ধ রয়েছে ভোটগ্রহণ। প্রায় একঘণ্টা ধরে ভোটগ্রহণ বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। সেখানে পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগে বিক্ষোভ চলছে।
দুপুর ০২.৩০, ২৯শে এপ্রিল : ফলতার পর সাতগাছিয়ায় ভোটাদের ওপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, আহত ৩ বছরের শিশু!
ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনা। সাতগাছিয়ায় ১১৬ নম্বর বুথের কাছে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। তাতে এক শিশু আহত হয়েছে বলে খবর।
দুপুর ০২.০৩, ২৯শে এপ্রিল : দ্বিতীয় দফায় দুপুর ১টা পর্যন্ত মোট ৬১.১১ শতাংশ ভোট পড়েছে!
দ্বিতীয় দফায় দুপুর ১টা পর্যন্ত মোট ৬১.১১ শতাংশ ভোট পড়েছে। হুগলি- ৬৪.৫৭ শতাংশ, হাওড়া- ৬০.৬৮ শতাংশ, কলকাতা উত্তর- ৬০.১৮ শতাংশ, কলকাতা দক্ষিণ- ৫৭.৭৩ শতাংশ, নদিয়া- ৬১.৪১ শতাংশ, উত্তর ২৪ পরগনা- ৫৯.২০ শতাংশ, পূর্ব বর্ধমান- ৬৬.৮০ শতাংশ ভোট পড়েছে।
দুপুর ০১.৩০, ২৯শে এপ্রিল : তারকেশ্বরে ভোটের লাইনে অতর্কিত লাঠিচার্জ করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে!
তারকেশ্বর বিধানসভার বালিগরী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিগরি অধর মনি দত্ত বিদ্যমন্দির স্কুলে চারটি বুথ- ২১৮, ২১৯, ২২০, ২২১-এ ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। তারকেশ্বরের তৃণমূল প্রার্থীর অভিযোগ, বুথের ভিতর জায়গা থাকলেও ভোটারদের বাইরে রোদে দাঁড় করিয়ে রাখা হচ্ছিল। এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিককে বলতে যাওয়ায়, অতর্কিত লাঠিচার্জ করে বুথে দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এমনকি মহিলাদেরও বেধড়ক মারধোর করা হয়। ক্যানসারে আক্রান্ত এক মহিলাকে ফেলে মারা হয় বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়।
বেলা ১২.৩৪, ২৯শে এপ্রিল : কালীঘাটে শুভেন্দুকে দেখে ‘জয় বাংলা ও চোর’ স্লোগান তৃণমূলের, উত্তপ্ত পরিস্থিতি!
কালীঘাটের জয় হিন্দ ভবনে বুথে পরিদর্শনে যেতেই ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে দেখে ‘জয় বাংলা ও চোর’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপি কর্মীদের।
বেলা ১২.২৬, ২৯শে এপ্রিল : রাজারহাটে পীযূষ কানুরিয়াকে ঘিরে বিক্ষোভ!
রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে রামকৃষ্ণ পল্লী সুস্বাস্থ্য কেন্দ্রে উত্তেজনা।
বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়াকে ঘিরে ধরে টিএমসি কর্মী সমর্থকদের বিক্ষোভ দেখান।
সকাল ১১.৪৫, ২৯শে এপ্রিল : ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৩৯.৯৭%!
দ্বিতীয় দফাতে বাংলায় বেলা ১১টা পর্যন্ত মোট ভোটের হার ৩৯.৯৭%। ভোট শুরুর চার ঘণ্টা পরে দ্বিতীয় দফায় হুগলিতে ভোট পড়ল ৪৩.১২%, হাওড়ায় ৩৯.৪৫%, কলকাতা উত্তরে ৩৮.৩৯%, কলকাতা দক্ষিণে ভোট দানের হার ৩৬.৭৮%, নদিয়ায় ৪০.৩৪%, উত্তর ২৪ পরগনায় ৩৮.৪৩%, পূর্ব বর্ধমানে ৪৪.৫০% এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ৩৭.৯২%।
সকাল ১১.১৫, ২৯শে এপ্রিল : বুথে গিয়ে ভোটার শুনলেন, ‘ভোট পড়ে গিয়েছে’!
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। বুথে গিয়ে ভোটার শুনলেন, ‘ভোট পড়ে গিয়েছে’। ভোট দিতে এসে ভোট অন্য কেউ দিয়ে দেওয়ায় ভোট দিতে পারলেন না এক ভোটার। এমনই অভিযোগ ভোটারের।
সকাল ১১.০০, ২৯শে এপ্রিল : 'অভয়া'র মা'কে ঘিরে গো ব্যাক স্লোগান! এলাকা ছাড়েন পানিহাটির বিজেপি প্রার্থী!
পানিহাটিতে বিজেপি প্রার্থী তথা আরজিকর হাসপাতালে নির্যাতিতা 'অভয়া'র মা'কে ঘিরে গো ব্যাক স্লোগান! জানা গিয়েছে, এ দিন আগরপাড়ার নিউ আদর্শনগরে গাড়ি নিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। ২৫ নম্বর ওয়ার্ডে গাড়ি থেকে নামতেই বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। এছাড়া কয়েকজন চিৎকার করে বলতে থাকেন, ‘বিজেপির গুন্ডা হঠাও।’ এর পরেই এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী।
সকাল ১০.৩০, ২৯শে এপ্রিল : ভোটের সকালে ‘মুখোমুখি’ মেগা সাক্ষাৎ মমতা-শুভেন্দুর! চক্রবেড়িয়া থেকে বেরলেন দুজনেই
ভবানীপুরে বুথে বুথে ঘোরার সময়ে কার্যত একই জায়গায় চলে এলেন শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রবেড়িয়া এলাকার ঘটনা। ওই এলাকার পার্টি অফিসের বারান্দায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অফিসের ঠিক সামনে রাস্তায় এসে পড়েন শুভেন্দু অধিকারী। ওই রাস্তার ওখানেই কিছুক্ষণ আগে পর্যন্ত দীর্ঘক্ষণ বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ০৮.৩০, ২৯শে এপ্রিল : মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ভবানীপুরে নিজের ভোট কেন্দ্র মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সকাল ০৮.২০, ২৯শে এপ্রিল : দ্বিতীয় দফার সকালেই ভোট পরিদর্শনে মমতা
দ্বিতীয় দফা নির্বাচন শুরু হওয়ার পরেই গাড়ি নিয়ে ভোট পরিদর্শনে বের হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ০৮.১৫, ২৯শে এপ্রিল : এক ঘণ্টা কেটে গেলেও ভোটগ্রহণ শুরু না হওয়ায় ক্ষোভ বারাসতে
১১৯, বারাসত বিধানসভার ৯৯ নম্বর পার্ট, নলেজ হোম স্কুলে সকাল থেকে ইভিএম খারাপের অভিযোগ। প্রায় এক ঘণ্টা কেটে গেলেও ভোটগ্রহণ শুরু হয়নি। ভোটগ্রহণ শুরু হতে কত সময় লাগতে পারে তাও জানানো হয়নি বলে অভিযোগ। সমস্যা মেটাতে হাজির টেকনিশিয়ানরা।
সকাল ০৭.০০, ২৯শে এপ্রিল : সাতটা বাজতেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ
সাত জেলার ১৪৪ কেন্দ্রে আজ, বুধবার দ্বিতীয় দফার নির্বাচন। সাতটা বাজতে শুরু হলো ভোটগ্রহণ। ভোটদান শুরুর আগেই বুথের বাইরে লম্বা লাইন।
রাত ১০.৩০, ২৩শে এপ্রিল : নির্বিঘ্নে ভোটগ্রহণ বাংলায়, কী জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল
মনোজ আগরওয়াল বললেন, "প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। এখনও কিছু জায়গায় ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত ৯০% এর বেশি ভোট পড়েছে। প্রথম দফার নির্বাচনে মোট বুথের সংখ্যা ৪৪৩৭৬। এর মধ্যে ৩৯,৫৪৮ বুথে ভোট কমপ্লিট। বাকি ৪৮৪৮ বুথে ভোট চলছে। তাই ভোটদানের চূড়ান্ত হার এখনই বলা সম্ভব নয়। ভোটাররা নির্ভয়ে ভোট দিয়েছেন। ভোট দিয়ে তাঁরা খুশি।..."
সন্ধ্যে ০৭.০০, ২৩শে এপ্রিল : ২০১১ সালের রেকর্ড ভাঙল ২০২৬, ভোটদানের হার ছুঁয়ে ফেলল ৯০ শতাংশের গণ্ডি!
২০১১ সালে ভোট পড়েছিল ৮৪ শতাংশ। সেখানে এবার রাজ্যে প্রথম দফার ভোটের দিন বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ছুঁয়ে ফেলল ৯০ শতাংশের গণ্ডি। এর মধ্যে শুধু কোচবিহারেই বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৯২.০৭ শতাংশ। আলিপুরদুয়ারে ৮৮.৭৪ শতাংশ, জলপাইগুড়িতে ৯১.২ শতাংশ, কালিম্পংয়ে ৮১.৯৮ শতাংশ, দার্জিলিংয়ে ৮৬.৪৯ শতাংশ, উত্তর দিনাজপুরে ৮৯.৭৪ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৯৩.১২ শতাংশ, মালদহে ৮৯.৫৬ শতাংশ, মুর্শিদাবাদে ৯১.৩৬ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮৮.৫৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯০.৭ শতাংশ, ঝাড়গ্রামে ৯০.৫৩ শতাংশ, পুরুলিয়ায় ৮৭.৩৫ শতাংশ, বাঁকুড়ায় ৮৯.৯১ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৮৬.৮৯ শতাংশ এবং বীরভূমে ভোট পড়েছে ৯১.৫৫ শতাংশ।
দুপুর ০৩.৪৩, ২৩শে এপ্রিল : বেলা ৩টে পর্যন্ত বাংলায় প্রথম দফার ভোটের হার ৭৮.৭৭%!
বেলা ৩টে পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৭৮.৭৭%।
দুপুর ০২.৫৪, ২৩শে এপ্রিল : দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে ভোট দিতে এসে অসুস্থ এক যুবক!
দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে ৮ নম্বর ওয়ার্ডের ১৭১ নম্বর বুথ বুনিয়াদপুর হাই স্কুলে ভোট দিতে এসে অসুস্থ এক যুবক। ভোট দিয়ে বাইরে আসতেই বিডিও অফিসের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অসুস্থ যুবককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
দুপুর ০২.২৯, ২৩শে এপ্রিল : বাংলায় আরও ভালো করে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ জ্ঞানেশ কুমারের!
কেমন হচ্ছে বাংলার ভোট তা জানতে CEO মনোজ আগরওয়ালকে ফোন করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আরও ভালো করে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন তিনি।
দুপুর ০১.৫৬, ২৩শে এপ্রিল : নওদা কাণ্ডে গ্রেপ্তার ২ ব্যক্তি, কুমারগঞ্জ কাণ্ডে রিপোর্ট তলব কমিশনের!
কমিশন সূত্রে খবর, নওদা কাণ্ডে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাভপুর এবং কুমারগঞ্জের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
দুপুর ০১.৪৬, ২৩শে এপ্রিল : দুপুর ১টা পর্যন্ত বাংলায় প্রথম দফার ভোটের হার ৬২.১৮%!
প্রথম দফা নির্বাচনে জেলায় জেলায় ভোটদানে ভোটারদের মধ্য ব্যাপক উৎসাহ নজরে পড়ছে। বেলা ১টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৬২.১৮%। গত ছয় ঘণ্টায় ঝাড়গ্রামে ভোট পড়েছে ৬৫.৩১%, বীরভূমে ভোটের হার ৬৩.৯৩%, পুরুলিয়ায় ভোট পড়েছে ৫৯.৮৩%, দার্জিলিং-এ ৫৯.৮১%। কালিম্পংয়ে ভোট পড়ল ৫৯.৫২%, মালদায় ৫৮.৪৫%, মুর্শিদাবাদে ৬২.৭১%, পশ্চিম বর্ধমানে ৬০.৩৭%, পশ্চিম মেদিনীপুরে ৬৫.৭৭%, পূর্ব মেদিনীপুরে ৬২.৯০% , আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৬০.০৩%, বাঁকুড়ায় ৬৪.৫৮%, কোচবিহারে ভোটদানের হার ৬০.৭৫%, দক্ষিণ দিনাজপুরে ৬৩.০৫%, উত্তর দিনাজপুরে ৬০.০০% এবং জলপাইগুড়িতে ৩৯.৫১% ভোট পড়েছে।
বেলা ১২.৫২, ২৩শে এপ্রিল : কুমারগঞ্জের বিজেপি প্রার্থীকে কিল-চড়-লাথি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!
কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ পুলিশের সামনেই কিল-চড়-লাথি মারার অভিযোগ।
বেলা ১২.২৬, ২৩শে এপ্রিল : বেলা বারোটা পর্যন্ত কমিশনে ৪৫০ অভিযোগ জমা!
প্রথম দফাতেই দুপুর বারোটা পর্যন্ত ৪৫০-র বেশি অভিযোগ জমা পড়েছে কমিশনে।
বেলা ১২.১৫, ২৩শে এপ্রিল : ব্যাপক অশান্তি শুরু নওদায়, একের পর এক গাড়ি ভাঙচুরের অভিযোগ!
ভোটে ধুন্ধুমার নওদায়। একের পর এক গাড়ি ভাঙচুরের অভিযোগ। হুমায়ুন কবীরের দলের কর্মীদের বিরুদ্ধে অশান্তির অভিযোগ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ কেন্দ্রীয় বাহিনীর। ঘটনার রিপোর্ট চাইল কমিশন।
বেলা ১২.০০, ২৩শে এপ্রিল : নন্দীগ্রামের নির্দল প্রার্থীর এজেন্টকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!
নন্দীগ্রামের নির্দল প্রার্থী মহম্মদ নুর ইসলামের এজেন্ট আব্বাস বেগকে হেনস্থা, ধাক্কাধাক্কি, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নন্দীগ্রাম-২ ব্লকের ১৬৯ নং বুথ কমলপুর উচ্চ বিদ্যালয় এর ঘটনা।
বেলা ১১.৫৮, ২৩শে এপ্রিল : নওদায় হুমায়ুন কবীরের সঙ্গে ধস্তাধস্তি! ঘটনার রিপোর্ট চাইল কমিশন!
নওদায় হুমায়ুন কবীরের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তাঁকে দেওয়া গো-ব্যাক স্লোগানও। আম জনতা উন্নয়ন পার্টি সুপ্রিমোকে হেনস্তার ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
বেলা ১১.৫৬, ২৩শে এপ্রিল : প্রথম দফার ভোটেই রক্তারক্তি বীরভূমে, মাথা ফাঁটিয়ে দেওয়া হলো বিজেপির নির্বাচনী এজেন্টের!
বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ভ্রমরকল অঞ্চলে ৬৮ নম্বর বুথে সকাল থেকেই অশান্তির খবর আসছিল। সেই অশান্তির খবর নিতে গিয়ে আক্রান্ত বিজেপির নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল। অভিযোগ, তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে।
সকাল ১১.৫৩, ২৩শে এপ্রিল : বেলা ১১টা পর্যন্ত বাংলায় ভোট পড়লো ৪১.১১ শতাংশ!
তামিলনাড়ুকে হারিয়ে দিল বাংলা! ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৪১.১১ শতাংশ। তামিলনাড়ুতে ভোট পড়েছে ৩৭.৫৬ শতাংশ।
সকাল ১১.৪০, ২৩শে এপ্রিল : কেমন চলছে বাংলার ভোট? পরিদর্শনে বিদেশিরা, কোন কোন দেশ থেকে এলেন প্রতিনিধিরা?
বাংলার ভোটের গতিপ্রকৃতি দেখতে উত্তরবঙ্গে বিদেশিরা। নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিন্স, সুইজারল্যান্ড এবং কেনিয়া— এই ছয়টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’ মিলিয়ে মোট ১৩ জন প্রতিনিধি এসেছেন বঙ্গে। শিলিগুড়ি কলেজের ডিসিআরসি অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কেন্দ্র পরিদর্শন করেন তাঁরা। সেন্টারে ঢুকে প্রশাসনিক কর্তা ও ভোটকর্মীদের অভিজ্ঞতাও শুনে নেন।
সকাল ১১.৩০, ২৩শে এপ্রিল : সকাল ১১টা পর্যন্ত কমিশনের দপ্তরে জমা পড়েছে ২৬০টি অভিযোগ!
সকাল ১১টা পর্যন্ত কমিশনের দপ্তরে জমা পড়েছে ২৬০টি অভিযোগ। মোটের উপর শান্তিপূর্ণ ভোট।
সকাল ১১.২০, ২৩শে এপ্রিল : ভোট দিলেন অনুব্রত মন্ডল!
বোলপুর ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয় কালীকাপুরে কন্যা সুকন্যাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অনুব্রত মণ্ডল।
সকাল ১১.১৫, ২৩শে এপ্রিল : সস্ত্রীক ভোট দিলেন মানস ভুঁইয়া!
বাংলার বিধানসভা নির্বাচনে আজ প্রথম দফার ভোটগ্রহণ রাজ্যের ১৬ জেলায়। প্রথম দফায় যেসব কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, সেইসব কেন্দ্রে একাধিক বিদায়ী মন্ত্রী এবং হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানস ভুঁইয়া তাঁদের মধ্যে অন্যতম। সবং কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রথম দফায় সস্ত্রীক ভোট দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী। ২০২১ সালেও সবং থেকেই তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধায়কের হন মানস ভুঁইয়া।
সকাল ১১.০৫, ২৩শে এপ্রিল : সাতসকালে ভোটাধিকার প্রয়োগ দিলীপ ঘোষের, ঘুরে দেখলেন খড়্গপুর ভোট কেন্দ্র
খড়গপুর সদর কেন্দ্রের খড়গপুর পুরসভায় ১৪০, ১৪১ , ১৪২ , ১৪৩ নম্বর বুথে সকাল থেকেই লম্বা লাইন। আজ এখানে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের বিরুদ্ধে লড়াই করছেন খোদ দিলীপ ঘোষ। সাতসকালে সেরসা স্টেডিয়ামের বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন দিলীপবাবু। এরপরই ভোট কেন্দ্র ঘুরে দেখলেন তিনি, কথা বললেন ভোট কর্মীদের সঙ্গে।
সকাল ১০.২৩, ২৩শে এপ্রিল : পিংলার ওসিকে অপসারণের দাবি তুললেন শুভেন্দু অধিকারী!
পশ্চিম মেদিনীপুরের পিংলার ওসি-র অপসারণের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,‘অনেক ভালো ভোট বেটার। শুধু পশ্চিম মেদিনীপুরের পিংলার ওসি চিন্ময় প্রামাণিক ভীষণ গুন্ডামি করেছেন। এখনও করছেন। ওঁর সাসপেনশন চাই।’
সকাল ১০.২০, ২৩শে এপ্রিল : মেদিনীপুর সদর ব্লকের কুঁয়াবুড়ি বুথে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ!
ভোট দিতে এলেই মিলছে ছোলা-মুড়ি এবং ঠান্ডা পানিও। অভিযোগ, বিজেপির কর্মীরা টেন্ট করে সেখান থেকে মুড়ি বিলি করছেন। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের মেদিনীপুর সদর ব্লকের কুঁয়াবুড়ি বুথের সামনে ঘটেছে এই ঘটনা।
সকাল ১০.০০, ২৩শে এপ্রিল : সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ১৮.৭৬%!
জোরকদমে চলছে বাংলার প্রথম দফার ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত ঝাড়গ্রামে ভোট পড়েছে ১৯.৮৪%, বীরভূমে ভোটের হার ১৯.০১%, পুরুলিয়ায় ভোট পড়েছে ১৫%, দার্জিলিং-এ ১৮.৮০%। কালিম্পংয়ে ভোট পড়ল ১৮.৭৪%, মালদায় ১৬.৯৬%, মুর্শিদাবাদে ১৮.৮৮%, পশ্চিম বর্ধমানে ১৯.০০%, পশ্চিম মেদিনীপুরে ২০.৫১%, পূর্ব মেদিনীপুরে ১৮.৮১% , আলিপুরদুয়ারে ভোট পড়েছে ১৭.৭০%, বাঁকুড়ায় ২০.২০%, কোচবিহারে ভোটদানের হার ১৭.৫৬%, দক্ষিণ দিনাজপুরে ১৮.৮১% এবং জলপাইগুড়িতে ১৮.৫০% ভোট পড়েছে।
সকাল ১০.০০, ২৩শে এপ্রিল : সাতসকালে ভোটকেন্দ্রে দাঁতাল হাতি! ঝাড়গ্রাম বুথে হেলেদুলে হাজির রামলাল
ভোটের দিন গোলমাল এড়াতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। এতো করেও ঠেকানো গেলো না রামলালকে। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের জিতুশোল আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে হাজির হতে দেখা যায় দাঁতাল হাতিকে। সূত্রের খবর, বনবিভাগের নজরদারি এড়িয়ে পালিয়ে গিয়েছে রামলাল। ঝাড়গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে।
সকাল ০৯.৪০, ২৩শে এপ্রিল : মালদার মকদমপুর অঞ্চলে হাজাতপুর প্রাইমারি স্কুলে ভোটদান বন্ধ!
মালদার মকদমপুর অঞ্চলের হাজাতপুর প্রাইমারি স্কুলে, বুথ নং - ১৩৩-এ প্রায় ৪০-৪৫টি ভোট হওয়ার পরে EVM খারাপ হয়ে যায়। বর্তমানে সেই কেন্দ্রে ভোট দান বন্ধ রয়েছে।
সকাল ০৯.৩২, ২৩শে এপ্রিল : কুশিদা হাইস্কুলে ঘন ঘন বিকল হচ্ছে ইভিএম মেশিন!
চাঁচল বিধানসভার ৫ নং বুথ কুশিদা হাইস্কুলে ঘন ঘন বিকল হচ্ছে ইভিএম। সকাল থেকে ভোট শুরু হলেও দুই বার ইভিএম বিকল হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিচ্ছেন ভোট কর্মীরা।
সকাল ০৯.২৭, ২৩শে এপ্রিল : কুমারগ্রাম বিধানসভার ১০/২৫১ নম্বর বুথে পৌঁছননি প্রিসাইডিং অফিসার, আসেনি মেশিনও!
কুমারগ্রাম বিধানসভার ১০/২৫১ নম্বর বুথে এখনও পর্যন্ত ভোট শুরু হয়নি। মোট ভোটার ১২০৯ জন। তাদের জন্য দু’টি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। এক থেকে ৬০০ জন একটি বুথে, বাকিরা অন্য বুথে। ১ থেকে ৬০০ ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা এখনও ভোট দিতে পারছেন না। অভিযোগ, ওই বুথে প্রিসাইডিং অফিসার নেই, আসেনি EVMও।
সকাল ০৯.০৮, ২৩শে এপ্রিল : ভোট দিলেন পবিত্র কর
নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে এলেন নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর। ৭ নম্বর বুথ শম্ভুনাথ প্রাথমিক শিক্ষা সদনে ভোট দিতে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
সকাল ০৮.৩১, ২৩শে এপ্রিল : ভোট দিলেন অগ্নিমিত্রা
ভোট দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
সকাল ০৮.১০, ২৩শে এপ্রিল : নন্দীগ্রামে বিজেপিতে ভোট চলে যাওয়ার অভিযোগ তৃণমূলের
বুথ নম্বর ১৫১ বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটাররা যাকেই ভোট দিচ্ছেন, সেই ভোট বিজেপিতে চলে যাচ্ছে। এই অভিযোগে ভোটদান পর্ব বন্ধ।
সকাল ০৮.০৫, ২৩শে এপ্রিল : ভোট দিলেন পবিত্র কর
নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে এলেন নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
সকাল ০৭.২৬, ২৩শে এপ্রিল : ভোট দিলেন কাজল শেখ
ভোট গ্রহণ শুরু হওয়ার প্রথম এক ঘণ্টার মধ্যেই ভোট দিলেন হাসন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ।
সকাল ০৭.০৫, ২৩শে এপ্রিল : ভোট দিলেন কৃষ্ণ কল্যাণী
রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এলেন ভোট দিতে। বুথ খোলার পর প্রথম ভোটার হিসাবে ভোট দিলেন তিনি।
সকাল ০৭.০০, ২৩শে এপ্রিল : ভোট দিতে বেরলেন শুভেন্দু অধিকারী
ভোট দিতে গাড়ি থেকে বের হলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিধানসভা নির্বাচন
- তৃণমূল কংগ্রেস
- বিজেপি
- কংগ্রেস









