WB Assembly Elections 2026 | রাত পোহালেই ব্যালট গুনতে বসবেন পর্যবেক্ষকেরা, কোন জেলায় কতজন নিয়োগ? জানালো কমিশন

Sunday, May 3 2026, 3:28 pm
WB Assembly Elections 2026 | রাত পোহালেই ব্যালট গুনতে বসবেন পর্যবেক্ষকেরা, কোন জেলায় কতজন নিয়োগ? জানালো কমিশন
highlightKey Highlights

উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনে ৪৯ জন গণনা পর্যবেক্ষক রয়েছেন। রাজ্যে যা সর্বাধিক। সবচেয়ে কম গণনা পর্যবেক্ষক পাঁচটি আসনে ছ’জন পর্যবেক্ষক নিয়োগ হয়েছে আলিপুরদুয়ারে।


ভোটগণনার জন্যে রাজ্যে মোট ৪৩১ জন অবজারভার নিয়োগ হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনে ৪৯ জন গণনা পর্যবেক্ষক রয়েছেন। রাজ্যে যা সর্বাধিক। সবচেয়ে কম গণনা পর্যবেক্ষক পাঁচটি আসনে ছ’জন পর্যবেক্ষক নিয়োগ হয়েছে আলিপুরদুয়ারে। কলকাতা (উত্তর এবং দক্ষিণ)-র ১১টি আসনে ১২ জন গণনা পর্যবেক্ষক থাকবেন। পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ১৬টি করে আসনে ২৬ জন পর্যবেক্ষক থাকবেন। নদিয়ায় ১৭টি আসনে গণনা পর্যবেক্ষকের সংখ্যা ২৫। হাওড়ায় ১৬টি আসনে ২৫ জন পর্যবেক্ষক থাকবেন। হুগলির ১৮টি আসনে ২৪ জন গণনা পর্যবেক্ষক বা কাউন্টিং অবজার্ভার, হাওড়ায় ১৬টি আসনে ২৫ জন গণনা পর্যবেক্ষক বা কাউন্টিং অবজার্ভার থাকবেন। বীরভূমে ১১টি আসনে ১২ জন গণনা পর্যবেক্ষক থাকবেন। বাঁকুড়ার ১২টি আসনে ১৫ জন গণনা পর্যবেক্ষক বা কাউন্টিং অবজার্ভার থাকবেন। কোচবিহারে ন’টি আসনে ১১ জন, দক্ষিণ দিনাজপুরে ছ’টি আসনে সাত জন গণনা পর্যবেক্ষক বা কাউন্টিং অবজার্ভার থাকবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File