Weather Update | বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ধেয়ে আসছে ‘মুরাসু’, ভেস্তে যাবে কালীপুজো?

Saturday, October 31 2026, 2:32 pm
Weather Update | বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ধেয়ে আসছে ‘মুরাসু’, ভেস্তে যাবে কালীপুজো?
highlightKey Highlights

পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারতের আবহাওয়া দপ্তর । আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।


বঙ্গোপসাগরে ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মুরাসু’। পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে এই ঝড় ঘনীভূত হওয়ার পূর্বাভাস রয়েছে। ২ নভেম্বর সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা কিংবা দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে কালীপুজোর মধ্যে হালকা বৃষ্টি হতে পারে শহরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File