Weather Update | সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে শহর, একনজরে কালীপুজোর প্রাক্কালে বাংলার আবহাওয়া
Saturday, November 7 2026, 3:30 am

Key Highlightsআগামী কয়েকদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
আজ সারাদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ ৭ নভেম্বর রয়েছে ভূত চতুর্দশী। আবহাওয়ার রিপোর্ট বলছে, আজ সপ্তাহান্তে কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, রোদঝলমলে আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়ার রিপোর্ট বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- বৃষ্টিপাত
- শীত
- সর্বোচ্চ তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- তাপমাত্রা
- পশ্চিমবঙ্গ


