Weather Update | এখনই কাটছে না দুর্যোগ, অর্ণবের প্রভাবে আজও ভারী বৃষ্টি রাজ্যে

Thursday, October 29 2026, 3:31 am
Weather Update | এখনই কাটছে না দুর্যোগ, অর্ণবের প্রভাবে আজও ভারী বৃষ্টি রাজ্যে
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের জন্য ২৯ অক্টোবর, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে।


আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় অর্ণবের জন্য কলকাতায় সারাদিনই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে বদলে যেতে পারে আবহাওয়া। কলকাতার আশেপাশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পরিস্থিতি তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়ের জন্য বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File