Weather Update | আছড়ে পড়ল ঘূর্ণিঝড় অর্ণব, রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি, দুর্যোগের পূর্বাভাস
Wednesday, October 28 2026, 3:05 am

Key Highlightsশক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব এবং বুধবার ভোররাত থেকে তার ল্যান্ডফল প্রক্রিয়াও শুরু হয়েছে।
আজ ২৮শে অক্টোবর, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় বৃষ্টি ও দুর্যোগ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ 24 পরগনা ও দুই মেদিনীপুরে। কলকাতা, হাওড়া-সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- বৃষ্টিপাত
- ঘূর্ণিঝড়
- সাইক্লোন


