Weather Update | ভোর থেকেই জেলায় জেলায় শুরু ঝড়বৃষ্টি, অবশেষে স্বস্তি বঙ্গে

Friday, June 5 2026, 2:41 am
Weather Update | ভোর থেকেই জেলায় জেলায় শুরু ঝড়বৃষ্টি, অবশেষে স্বস্তি বঙ্গে
highlightKey Highlights

কলকাতায় সকাল ৫টা ১৫ মিনিট থেকেই রয়েছে হলুদ সতর্কতা। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে শহরের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


আজ, ৫ই জুন, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। ভোর থেকেই শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File