Weather update | ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আজ দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির ভ্রূকুটি

Sunday, November 1 2026, 3:19 am
Weather update | ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আজ দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির ভ্রূকুটি
highlightKey Highlights

ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মুরাসু’ । ইতিমধ্যেই এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ এবং শক্তিবৃদ্ধির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।


আজ ১লা নভেম্বর, রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মুরাসু’। মুরাসুর প্রভাবে কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা হাওয়াও বইবে বলে খবর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ছুটির দিনে বৃষ্টি উপভোগ করতে পারবেন আপনিও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File