Weather Update | আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস গোটা দক্ষিণবঙ্গে! ‘রেড অ্যালার্ট’ জারি উত্তরে!

Tuesday, June 23 2026, 9:39 am
Weather Update | আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস গোটা দক্ষিণবঙ্গে! ‘রেড অ্যালার্ট’ জারি উত্তরে!
highlightKey Highlights

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কলকাতায়, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ।


টানা কয়েকদিনের দফায় দফায় বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মিলেছে স্বস্তি। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কলকাতায়, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। তবে আজ কলকাতায় ভারী বা অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য বৃষ্টি থামলে হালকা আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ বৃষ্টির দাপট বেশি থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ দিনভর দফায় দফায় অতি ভারী বৃষ্টির সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File