WB SIR Districtwise Details | বাতিল অর্ধেকের বেশি যোগ্য ভোটার, কোন জেলায় বাদ কত? মাঝরাতে হিসেব দিল কমিশন

Key Highlightsসোমবার মাঝরাতে শেষ সাপ্লিমেন্টারি ভোটার তালিকাটি প্রকাশ করলো নির্বাচন কমিশন। সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে: ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭। উত্তর ২৪ পরগনায় বাদ গিয়েছে প্রায় ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ নাম, মালদহে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫, উত্তর ২৪ পরগনায় ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬, দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ ২২ হাজার ৯২৩, কলকাতা দক্ষিণ ২৮ হাজার ৪৬৮, কলকাতায় উত্তর ৩৮ হাজার ১৬৪।
সোমবার মাঝরাতে শেষ সাপ্লিমেন্টারি ভোটার তালিকাটি প্রকাশ করলো নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বিচারাধীন ৬০ লক্ষ ৬৬ হাজার ৭৫ জন ভোটারের মধ্যে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন যোগ্য বিবেচিত হয়েছেন। ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ‘অযোগ্য’ বলে চিহ্নিত হয়েছেন। সবথেকে বেশি ভোটার বাদ গিয়েছে মুশির্দাবাদে। মুর্শিদাবাদে বাদ গিয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ ভোটার, মালদহে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫, উত্তর ২৪ পরগনায় ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬, দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ ২২ হাজার ৯২৩, উত্তর দিনাজপুরে ১ লক্ষ ৭৬ হাজার ৯৭২, হাওড়ায় ১ লক্ষ ৩২ হাজার ১৫১, পূর্ব বর্ধমানে ২ লক্ষ ৯ হাজার ৮০৫, বীরভূমে ৮২ হাজার ৫৯, কোচবিহারে ১ লক্ষ ২০ হাজার ৭২৫, পূর্ব মেদিনীপুরে ১৯ হাজার ৫৭২, পশ্চিম মেদিনীপুরে ৫২ হাজার ২৭৭, পশ্চিম বর্ধমানে ৭৪ হাজার ১০০, হুগলিতে ১ লক্ষ ২০ হাজার ৮১৩, জলপাইগুড়িতে ৩৫ হাজার ৩৫৬, দার্জিলিংয়ে ৪৪ হাজার ২৩০, দক্ষিণ দিনাজপুরে ৭৬ হাজার ৭৬৮, নদিয়ায় ২ লক্ষ ৮ হাজার ৬২৬, কলকাতা দক্ষিণ ২৮ হাজার ৪৬৮, কলকাতায় উত্তর ৩৮ হাজার ১৬৪। পুরুলিয়ায় বাদ পড়েছে ৫ হাজার ৯৪২ জনের নাম। বাঁকুড়ায় ৬ হাজার ৫৩৩, আলিপুরদুয়ারে ৩৬ হাজার ৭৮, কালিম্পংয়ে ২ হাজার ৪০৭ এবং ঝাড়গ্রাম ১ হাজার ২৪০ জনের নাম বাদ পড়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- জেলা
- মালদহ
- উত্তর ২৪ পরগনা
- হাওড়া


