New Alipore | প্রি নার্সারির শিশুকে কোলে তুলে আছাড় শিক্ষিকার! চাঞ্চল্য নিউ আলিপুরে
Sunday, October 11 2026, 1:46 pm

Key Highlightsআড়াই বছরের শিশুকে তুলে আছাড় মারার অভিযোগ উঠল নিউ আলিপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে।
আড়াই বছরের শিশুর সঙ্গে নৃশংস আচরণের অভিযোগ উঠলো স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউ আলিপুরের একটি নামকরা বেসরকারি স্কুলে। সূত্রের খবর, শুক্রবার স্কুল চলাকালীন কোনো কারণে কান্নাকাটি বা বায়না করছিল প্রি নার্সারির এক পড়ুয়া। তাতেই রেগে যান শিক্ষিকা সানন্দা পাল। শিশুটিকে আচমকা তুলে মাটিতে আছাড় মারেন তিনি। যন্ত্রণা ও ভয়ে কান্নাকাটি শুরু করে খুদে। তড়িঘড়ি শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, খুদের ডান পা ভেঙে গিয়েছে। এরপরই সানন্দা পালের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন তিনি এমন ঘটনা ঘটালেন জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- বেসরকারি স্কুল
- স্কুল
- শিশু
- আহত
- কলকাতা পুলিশ


