Journalist Pension | সাংবাদিকদের অবসরকালীন পেনশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার, কবে থেকে আবেদন শুরু-কারা যোগ্য?

Monday, August 24 2026, 3:30 pm
Journalist Pension | সাংবাদিকদের অবসরকালীন পেনশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার, কবে থেকে আবেদন শুরু-কারা যোগ্য?
highlightKey Highlights

সাংবাদিকদের অবসরকালীন ভাতা বা পেনশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর।


ভোটের আগে কলকাতা প্রেস ক্লাবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাংবাদিকদের পেনশনের কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে যোগ্য সাংবাদিকদের জন্য মাসিক ৫ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হবে। বিজেপির সঙ্কল্প পত্রে সাংবাদিকদের জন্য যে সুরক্ষার কথা ভাবা হয়েছে, তা হবে সার্বিক।’ এবার সেই কথা মতো সাংবাদিকদের অবসরকালীন ভাতা বা পেনশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬০ বছর বয়স হলেই এই পেনশনের জন্য আবেদন করা যাবে। তবে আবেদনকারীর পারিবারিক আয় মাসে ১০ হাজার টাকার মধ্যে হতে হবে। যেসব সাংবাদিকের পশ্চিমবঙ্গে সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, তাঁদের ক্ষেত্রে মোট ১০ বছর এই কার্ড থাকলেই পেনশনের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। আর যাঁদের সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড নেই, তাঁদের ১৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা দেখাতে হবে। এছাড়াও, ৬০ বছর বয়সের পর সরাসরি কোনও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত না থেকে অন্য কোনও কাজ করলেও পেনশনের জন্য যোগ্য হওয়া যাবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই পেনশনের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File