WB Assembly | ঋতব্রত-সহ ১০ ‘বিদ্রোহী’ বিধায়কের পদ বাতিলের আবেদন খারিজ স্পিকারের, কী বলছে কালীঘাট?
Friday, October 9 2026, 4:33 am

Key Highlightsবিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়–সহ ‘গণতান্ত্রিক তৃণমূল’–এর ১০ জন বিধায়কের পদ বাতিলের আবেদন খারিজ করে দিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু।
কালীঘাটের তরফে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়–সহ ‘গণতান্ত্রিক তৃণমূল’–এর ১০ জন বিধায়কের পদ বাতিলের আবেদন করেছিলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ঋতব্রত, অরূপ রায়, বিপ্লব মিত্র, ফিরহাদ হাকিম, আখরুজ্জামান–সহ মোট ১০ জন বিদ্রোহী বিধায়ককে শুনানির জন্যে ডাকা হয়। বিধায়ক পদ খারিজের আবেদনে প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে, এই কারণ দেখিয়ে এদিন তা খারিজ করলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। নয়া নির্দেশে বলা হয়েছে, শোভনদেব চট্টোপাধ্যায় আইন ও নির্ধারিত বিধি মেনে ফের নতুন পিটিশন দাখিল করতে পারবেন।


