Argentina | বাতিল মেসিদের ভিসা, আর্জেন্টিনার ফুটবলারদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করতে পারে ব্রিটিশ কর্তৃপক্ষ!
Tuesday, July 21 2026, 6:11 am

Key Highlightsআর্জেন্টিনার ফুটবলারদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করতে পারে ব্রিটিশ কর্তৃপক্ষ।
হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। এবার আর্জেন্টিনার ফুটবলারদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করতে পারে ব্রিটিশ কর্তৃপক্ষ। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর রাজনৈতিক ব্যানার নিয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসিরা। সেই নিয়ে ইতিমধ্যেই ফিফার কাছে তদন্তের অনুরোধ করেছে ব্রিটিশ সরকার। এবার সরকার নিজেই আর্জেন্টিনার ফুটবলারদের বড় শাস্তি দিতে পারে। ইংল্যান্ডে প্রবেশের পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে তাঁদের। ফলে প্রিমিয়ার লিগেও আর খেলতে পারবেন না আর্জেন্টিনার ফুটবলাররা। প্রাথমিকভাবে চেষ্টা করা হচ্ছে যেসব আর্জেন্টিনার ফুটবলার প্রিমিয়ার লিগে খেলেন বিপুল অর্থের বিনিময়ে, তাঁদের ব্রিটিশ ভিসা বাতিল করতে। যেভাবে ইংল্যান্ডে খেলা ফুটবলাররাই এগিয়ে এসে রাজনৈতিকভাবে ইংল্যান্ডর বিরোধিতা করেছেন, সেটা একেবারে বরদাস্ত করা হবে না বলে প্রশাসন সূত্রে খবর।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- আর্জেন্টিনা
- ব্রিটিশ সরকার
- ব্রিটেন


