Vinicius Junior & Neymar | ৯৮১ দিন পর মাঠে নেইমার, জোড়া গোল ভিনিসিয়াসের, স্কটল্যান্ডকে গুঁড়িয়ে বিশ্বকাপের নক আউটে ব্রাজ়িল

Thursday, June 25 2026, 4:15 am
Vinicius Junior & Neymar | ৯৮১ দিন পর মাঠে নেইমার, জোড়া গোল ভিনিসিয়াসের, স্কটল্যান্ডকে গুঁড়িয়ে বিশ্বকাপের নক আউটে ব্রাজ়িল
highlightKey Highlights

৩-০ গোলে জিতে বিশ্বকাপের নক আউটে পৌঁছে গেল কার্লো আন্সেলোত্তির ব্রাজ়িল। চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে চারটি গোল করে ফেললেন ভিনিসিয়াস।


বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটেয় স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নাম নেইমারের ব্রাজিল। যদিও প্রথমার্ধে খেলতে নামেননি তারকা ফুটবলার। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি খেলতে নামলেন। ৯৮০ দিন পরে কামব্যাক করলেন নেইমার। এদিন জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র। স্কটল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জোড়া গোল করে দলকে নক আউটে তুললেন তিনি। চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে চারটি গোল করে ফেললেন ভিনিসিয়াস। যদিও এদিন হ্যাটট্রিক হাতছাড়া করেন ভিনি। শেষ পর্যন্ত ৩:০ গোলে জিতে মাঠ ছাড়ে ব্রাজ়িল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File