Venezuela Earthquake | জোড়া ভূমিকম্প ভেনেজ়ুয়েলায়, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ঘরবাড়ি, জারি সুনামি সতর্কতা
Thursday, June 25 2026, 2:49 am

Key Highlightsকয়েক মিনিটের ব্যবধানে পর পর দু'টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে সেখানে। কম্পনের জেরে অনেক প্রাণহানির আশঙ্কা করাও হচ্ছে।
বুধবার সন্ধ্যায় (স্থানীয় সময়) ভেনেজ়ুয়েলায় পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। এর উৎপত্তিস্থল ছিল ক্যারিবীয় উপকূলবর্তী এলাকা মোরোনের পশ্চিমে। ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল মোরোনের ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এই ঘটনায় রাজধানী কারাকাসে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। সেই দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া বিমানবন্দরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এলাকায় জারি হয়েছে সুনামি সতর্কতা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- ভূমিকম্প
- ভেনেজুয়েলা


