Vande Mataram | বন্দে মাতরম-কে দেওয়া হবে জাতীয় সংগীত জনগণমন-র সমমর্যাদা, বঙ্গ জয়ের পরই বড় পদক্ষেপ কেন্দ্রের!
Wednesday, May 6 2026, 9:45 am

Key Highlightsভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।
বাংলায় বিপুল ভোটে জয়ী হয়েই ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। বন্দে মাতরমকে জাতীয় সংগীত জনগণমন-র সমমর্যাদায় উন্নীত করার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কোনওরকম অনীহা, অসম্মান করলে আর্থিক জরিমানা হতে পারে বলেও জানানো হয়েছে। এমনকি হতে পারে তিন বছরের জেলও। অর্থাৎ ন্যাশনাল অনার অ্যাক্ট অনুযায়ী সেকশন ৩ সংশোধন করে বন্দে মাতরমকেও সমমর্যাদায় উন্নীত করার সিদ্ধান্তে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিজেপির বাংলা জয়ের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি


