Trump Tariff | রুশ তেল কিনলেও ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবে না আমেরিকা!

Saturday, October 17 2026, 9:35 am
Trump Tariff | রুশ তেল কিনলেও ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবে না আমেরিকা!
highlightKey Highlights

রুশ তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


রুশ তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, রাশিয়া সংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞা এবং শুল্ক মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমেরিকার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে। গত মাসে ‘লিন্ডসে ও গ্র্যাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ বিলে সই করার পর এই শুল্কের জেরে ভারত ও চিন উদ্বেগে ছিল। তবে শুক্রবার রাতে অর্ডিন্যান্স জারি করে ট্রাম্প তা স্থগিত করায় বড় স্বস্তি পেল ভারত। বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-রাশিয়া সম্পর্কের উন্নতি এবং রাশিয়ার সঙ্গে মার্কিন তেলচুক্তির ফলেই এই সিদ্ধান্ত। তবে বিশ্লেষকদের একাংশের মতে, ভারতের এই স্বস্তি সাময়িক হতে পারে এবং পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী ট্রাম্প ফের নিষেধাজ্ঞা ফেরাতে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File