Donald Trump | সম্পূর্ণভাবে উন্মুক্ত হচ্ছে হরমুজ প্রণালী, ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের!
Monday, June 15 2026, 12:16 pm

Key Highlightsইরানের সঙ্গে চুক্তির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পরপর দুটি বার্তায় ট্রাম্প লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী আবারও সম্পূর্ণভাবে উন্মুক্ত হতে চলেছে। প্রাথমিকভাবে প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি ও শান্তি কাঠামোতে সম্মত হয়েছে। চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানটি হতে চলেছে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে। এই আবহে উভয় পক্ষ সামরিক অভিযান বন্ধ রাখবে এবং পরবর্তী ৬০ দিন ধরে বৃহত্তর রাজনৈতিক ও পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা চলবে।


