Iran-US | হরমুজে অব্যাহত 'যুদ্ধ', ইরানমুখী তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল মার্কিন নৌসেনা!

Thursday, April 23 2026, 2:01 pm
Iran-US | হরমুজে অব্যাহত 'যুদ্ধ', ইরানমুখী তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল মার্কিন নৌসেনা!
highlightKey Highlights

গতকাল সেখানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস পরপর তিনটি জাহাজে হামলা চালায়। এবার আজ, জ্বালানি তেল চোরাচালানের অভিযোগে একটি ইরানমুখী তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল আমেরিকা।


হরমুজে এখনও অব্যাহত ইরান আমেরিকার ‘যুদ্ধ’। গতকাল সেখানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস পরপর তিনটি জাহাজে হামলা চালায়। এবার আজ, জ্বালানি তেল চোরাচালানের অভিযোগে একটি ইরানমুখী তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল আমেরিকা। ভারত মহাসাগরের যে অঞ্চলে আগের ইরানি জাহাজটি তিফানিকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এবারও সেখনেই ইরানের সঙ্গে সম্পর্কিত তেলের ট্যাঙ্কারটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, “আমরা (ইরানের) অবৈধ নেটওয়ার্কগুলিকে ব্যাহত করতে, তাদের সাহায্য প্রদানকারী জাহাজগুলিকে আটকাতে বিশ্বব্যাপী সামুদ্রিক অভিযান অব্যাহত রাখব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File