Oman । ওমানের কাছে বাণিজ্যতরীতে হামলা মার্কিন সেনার, জাহাজটিতে ছিলেন মোট ২৪ জন ভারতীয় নাবিক!
Monday, June 8 2026, 2:28 pm

Key Highlightsওমানের কাছে একটি বাণিজ্যতরীতে হামলা চালানোর অভিযোগ উঠলো মার্কিন সেনার বিরুদ্ধে।
ওমানের কাছে একটি বাণিজ্যতরীতে হামলা চালানোর অভিযোগ উঠলো মার্কিন সেনার বিরুদ্ধে। আর ওই জাহাজটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন বলে খবর। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাণিজ্যতরীটির নাম এমটি মারিভেক্স। এটি মাদাগাস্কারের পতাকাবাহী। জাহাজটি কর্নাটকের কারওয়ার থেকে ওমানের দুকামের উদ্দেশে রওনা দিয়েছিল। অভিযোগ, সোমবার দুপুর দেড়টা নাগাদ ওমানের মাসিরাহ দ্বীপের কাছে জাহাজটিতে হামলা চালায় মার্কিন নৌসেনা। সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়। তবে ঘটনায় ভারতীয় নাবিকদের কোনও ক্ষতি হয়নি। অল ইন্ডিয়া সিফেয়ার্স ইউনিয়ন জানিয়েছে, তারা ওই সকল নাবিক এবং তাঁদের পরিবারের পাশে আছে।তবে গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ওমান
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ভারত
- ভারতীয়
- জাহাজ


