USA-Iran | ইরানের কাছাকাছি অঞ্চল থেকে নিজেদের সামরিক বিমান সরিয়ে নিচ্ছে আমেরিকা, কোন কৌশল প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র?

Monday, July 20 2026, 12:35 pm
USA-Iran | ইরানের কাছাকাছি অঞ্চল থেকে নিজেদের সামরিক বিমান সরিয়ে নিচ্ছে আমেরিকা, কোন কৌশল প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র?
highlightKey Highlights

সম্প্রতি ফের তীব্র হয়ে উঠেছে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত। এদিকে আমেরিকা ইরানের কাছাকাছি অঞ্চল থেকে নিজেদের সামরিক বিমান সরিয়ে নেওয়া শুরু করেছে।


সম্প্রতি ফের তীব্র হয়ে উঠেছে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত। এদিকে আমেরিকা ইরানের কাছাকাছি অঞ্চল থেকে নিজেদের সামরিক বিমান সরিয়ে নেওয়া শুরু করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র কাতারে অবস্থিত তাদের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ার বেস থেকে গুরুত্বপূর্ণ সামরিক বিমান সরিয়ে নেওয়া শুরু করেছে। এবার তারা তাদের অত্যন্ত মূল্যবান KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার বিমানগুলো কাতার থেকে সরিয়ে দক্ষিণ ইজরায়েলের ওভদা এয়ারবেসে (Ovda Airbase) পাঠাচ্ছে। এমন সময় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যখন ইরানের পক্ষ থেকে মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা ক্রমাগত বাড়ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, এটি শুধু নিরাপত্তামূলক ব্যবস্থা নয়, বরং যুক্তরাষ্ট্রের নতুন সামরিক কৌশলেরই একটি অংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File