EB1 Green Card | মার্কিন গ্রিন কার্ড সঙ্কট! বন্ধ হতে পারে ভারতীয়দের EB-1 ভিসা!
Tuesday, September 8 2026, 10:04 am

Key Highlightsমার্কিন যুক্তরাষ্ট্রে চাকরিসূত্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা ভারতীয়দের জন্য ফের দুঃসংবাদ।
মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরিসূত্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা ভারতীয়দের জন্য ফের দুঃসংবাদ। আগামী ৩০ সেপ্টেম্বর চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই অতিরিক্ত চাহিদার কারণে ভারতীয়দের জন্য ইবি-১ (EB-1) ক্যাটাগরির ভিসা পাওয়া বন্ধ হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। অসাধারণ দক্ষতা সম্পন্ন ব্যক্তি, গবেষক ও বহুজাতিক সংস্থার আধিকারিকদের জন্য সংরক্ষিত এই ইবি-১ ভিসার নির্ধারিত সীমা প্রায় পূর্ণ। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ক্যাটাগরি সাময়িকভাবে অপ্রাপ্য ঘোষিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ইবি-২ (EB-2) ও ইবি-৫ (EB-5) ক্যাটাগরি ভারতীয়দের জন্য 'আনঅ্যাভেইলেবল' এবং ইবি-৩ (EB-3)-এ ১২ বছরের দীর্ঘ ব্যাকলগ রয়েছে। ৭ শতাংশের দেশের সীমার কারণে ভারতীয়দের গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষা এবার আরও দীর্ঘ হতে চলেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ভারতীয়


