US-Iran | ফের তুঙ্গে আমেরিকা-ইরান সংঘাত! লারাক দ্বীপে আমেরিকার হামলার জবাব দিলো তেহরান!

Monday, August 31 2026, 12:56 pm
US-Iran | ফের তুঙ্গে আমেরিকা-ইরান সংঘাত! লারাক দ্বীপে আমেরিকার হামলার জবাব দিলো তেহরান!
highlightKey Highlights

হরমুজ প্রণালীতে সি মাইন পোঁতার প্রস্তুতির অভিযোগে ইরানের লারাক দ্বীপে সামরিক হামলা চালায় মার্কিন সেনা।


আমেরিকা ও ইরানের সংঘাত নতুন করে উত্তপ্ত হয়ে উঠল। হরমুজ প্রণালীতে সি মাইন পোঁতার প্রস্তুতির অভিযোগে ইরানের লারাক দ্বীপে সামরিক হামলা চালায় মার্কিন সেনা। রবিবার চালানো ওই হামলায় একাধিক ইরানি সেনা ও নাগরিক হতাহত হন। এর জবাবে তেহরানও পাল্টা আঘাত এনেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে জর্ডনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। কৌশলগত দিক থেকে লারাক দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এবং বৈশ্বিক তেল বাণিজ্যের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহণ হওয়ায়, নতুন করে বড়সড় সামরিক সংঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File