USA | আমেরিকায় পড়তে যাওয়ার পরিকল্পনা? বিদেশি পডুয়াদের উপরে এক লক্ষ ডলার ফি চাপানোর পরিকল্পনা মার্কিন প্রশাসনের!
Friday, July 31 2026, 10:57 am

Key Highlightsদ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রশাসন বিদেশি পডুয়াদের উপরে বিপুল অঙ্কের ফি চাপানোর পরিকল্পনা করছে।
পড়াশোনা করতে প্রতি বছর লক্ষ লক্ষ পড়ুয়া আমেরিকায় যায়, সেখানের নামী-দামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তবে এবার আমেরিকায় গিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আরও অনেকটা ব্যয়বহুল হয়ে উঠতে চলেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রশাসন বিদেশি পডুয়াদের উপরে বিপুল অঙ্কের ফি চাপানোর পরিকল্পনা করছে। যারা পড়াশোনা শেষ করে, আমেরিকাতেই চাকরি করার পরিকল্পনা করছে, তাদের এক লক্ষ ডলার ফি দিতে হবে। এই এক লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৯৫.৪৫ লক্ষ টাকা, তা অপারেশনাল প্রাক্টিকাল ট্রেনিংয়ের জন্য নেওয়া হবে। একইসঙ্গে নতুন ভিসা নিয়মও চালু হতে চলেছে। বিদেশি পড়ুয়ারা আমেরিকায় কতদিন থাকতে পারবে সরকারি অনুমতি ছাড়া, সেই নিয়মও বদল হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- আমেরিকা
- শিক্ষার্থী


