Venezuela | জোড়া ভূমিকম্প, ২০ বার আফটারশক! ১০ হাজার থেকে ১ লক্ষেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা ভেনেজ়ুয়েলায়!
Thursday, June 25 2026, 10:20 am

Key Highlightsআমেরিকার জিওলজিক্যাল সার্ভের প্রাথমিক অনুমান, ভুমিকম্পের জেরে ১০ হাজার থেকে ১ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে ভেনেজ়ুয়েলায়।
ভেনেজ়ুয়েলায় জোড়া ভূমিকম্প! প্রথম বার কম্পনের মাত্রা ছিল ৭.২। আর দ্বিতীয় বার ৭.৫। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার সন্ধ্যায় এই জোড়া শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে ভেনেজ়ুয়েলার উপকূলবর্তী এলাকা। তবে শুধু দু’বার কম্পনেই রেহাই মেলেনি। তার পরেও অন্তত আরও ২০ বার আফটারশকে কেঁপেছে রাজধানী কারাকাস এবং আশপাশের এলাকা। যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে আমেরিকার জিওলজিক্যাল সার্ভের প্রাথমিক অনুমান, ভুমিকম্পের জেরে ১০ হাজার থেকে ১ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে ভেনেজ়ুয়েলায়। ৭০০-রও বেশি মানুষ আহত। এই পরিস্থিতিতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি হয়েছে। এদিকে জারি হয়েছে সুনামি সতর্কতাও।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- সুনামি
- প্রাকৃতিক দুর্যোগ
- মৃত্যু


