Tsunami Warning | ৭.৮ মাত্রার তীব্র ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি ফিলিপিন্সে!

Monday, June 8 2026, 8:41 am
Tsunami Warning | ৭.৮ মাত্রার তীব্র ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি ফিলিপিন্সে!
highlightKey Highlights

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স!


তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স! সোমবার সকালে মিন্ডানা দ্বীপে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পের জেরে বহু বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত ভূমিকম্পের জন্য ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে, ভূমিকম্পের জেরে সুনামি (TSUNAMI) সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। কম গভীরতার ভূমিকম্পে সুনামির ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে,এই শক্তিশালী ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে এবং আগামী কয়েক ঘণ্টায় শক্তিশালী আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File