Tsunami | ৭.৪ মাত্রার ভূমিকম্পের ৪০ মিনিটের মাথাতেই জাপানে আছড়ে পড়ল সুনামি!

Monday, April 20 2026, 4:22 pm
Tsunami | ৭.৪ মাত্রার ভূমিকম্পের ৪০ মিনিটের মাথাতেই জাপানে আছড়ে পড়ল সুনামি!
highlightKey Highlights

ভূমিকম্পের ৪০ মিনিটের মাথাতেই জাপানের উপকূল অঞ্চলে আছড়ে পড়ল সুনামি।


আগেই ছিল আশঙ্কা, সেই মতো ভূমিকম্পের ৪০ মিনিটের মাথাতেই জাপানের উপকূল অঞ্চলে আছড়ে পড়ল সুনামি। ইওয়াতে প্রদেশের কুজি বন্দরে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পরে। তবে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সোমবার ভারতীয় সময় দুপুর ১টা ২৩ মিনিটে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ইওয়াতে প্রিফেকচারের অদূরে উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয় ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৭.৪। এরপরই সুনামির সতর্কতা জারি করে Japan Meteorological Agency জানায়, উপকূল অঞ্চলে প্রায় ৩ মিটার পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File